বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সবজির বাজার লাগামহীন

নবীন নিউজ ডেস্ক ০৬ অক্টোবার ২০২৪ ০১:১৪ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজধানীর সবজির বাজার লাগাম ছাড়া। ঘটেছে স্মরণকালের মূল্যবৃদ্ধি। বেগুনের দাম ছুঁয়েছে ব্রয়লার মুরগিকে। পেঁপে ছাড়া কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। ঢাকার বাজারে চোখে পড়েনি বড় ইলিশ।

রোববার (৬ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-২, ১০, ১৩, ১১ ও ১৪ নম্বর সেক্টর, মোহাম্মদপুর, ফার্মগেটসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।  

রাজধানীর বাজারে প্রতিকেজি বড় বেগুনের দাম ১৮০ থেকে ২১০ টাকা পর্যন্ত। মাঝারি বেগুন ১২০ টাকা, লম্বা বেগুনের কেজি বাজার ভেদে ৮০ থেকে ১০০ টাকা, ঝিঙা ১২০ টাকা। সবুজ ছোট মিষ্টি কুমড়া ৮০ টাকা কেজি, বড় পাকা মিষ্টি কুমড়া ৭০ টাকা কেজি। বড় শসা ১২০ টাকা, ছোট শসা ৮০ টাকা; সবই হাইব্রিড। বরবটি ১৪০ থেকে বাজার ভেদে ১৬০ টাকা, করলা বাজার ভেদে ১০০ থেকে ১২০ টাকা,  উস্তা ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, টমেটো ২০০ টাকা,  কাকরোল ১০০ টাকা, কচুর লতি ১২০ টাকা, গাজর ১৮০ টাকা ও পটলের কেজি ৮০ টাকা। অফ সিজনের সবজি সিমের কেজি ৩২০ টাকা, ৫০০ গ্রাম ওজনের পাতাকপি ও ফুলকপি যথাক্রমে ৭০ টাকা, কচুরমুখির কেজি ৮০ টাকা, কাঁচা মরিচ এক কেজির দাম বাজার ভেদে ৩২০ থেকে ৩৬০ টাকা। আর চিচিঙ্গার কেজি ১০০ টাকা। দেড় কেজি ওজনের লাউয়ের দাম ৭০ টাকা, বড় হলে দামও বেশি। আলুর কেজি বাজার ভেদে ৬০ থেকে ৭০ টাকা, কাঁচকলার হালি ৫০ টাকা। সব বাজারে পেঁপেরই একটু কম দাম, তাও কেজি ৪০ টাকা। বিক্রেতারা বলছেন, আড়তে সব সবজির সরবারহ কম।

বাজারে গিয়ে হিসাব মিলছে না বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত আমিরুল ইসলামের। তিনি মিরপুর-১৩ নম্বরের বাজারে গেছেন সবজি কিনতে। দাম শুনে কী কিনবেন তা হিসাব মেলাচ্ছেন।

শাকও নেই পিছিয়ে, মিলেছে দাম বাড়ার দৌড়ে। কচু শাকের আঁটি ২০ টাকা, লাউর ডগা ৪০ টাকা, পুঁই শাকের আঁটি ৪০ টাকা, কলমি শাক ২০ টাকা, পদ্মাফুল আঁটি ২০ টাকা ও লাল শাকের আঁটি ৩০ টাকা। এ প্রতিবেদক কথা বলতে চাইলে আমিরুল কথা বলা থেকে বিরত থাকেন। দ্বিতীয়বার বলেন, কী বলবেন বলেন তো?

সব ধরনের সবজির দাম বেড়েছে। এখন মাছ-মুরগির দামকে ছুঁয়েছে সবজি। কী কিনবো, আর কী কিনবো না, ভাবছি। একশ টাকার নিচে কোনো সবজি নেই। মিষ্টি কুমড়াও এখন ৮০ টাকা। এ যে দাম বেড়েছে আমি কিনতে পারছি না। কিন্তু কেন বেড়েছে কাউকে প্রশ্ন করতে পারবো না। জিজ্ঞেস করলেই হাজারো কথা বলবে। কিন্তু সন্তান-পরিবারের কাছে কোনো কৈফিয়ত চলবে না, ব্যাগ বোঝাই করে নিয়ে যেতেই হবে। বরং মাছের দামটা একটু কম আছে।

দাম বাড়া নিয়ে কথা বলতে দেখে পাশের আরও একজন এগিয়ে এলেন। নাম রইসুদ্দিন। ক্ষুদ্র ব্যবসায়ী। বলেন, দেশে এক যা ইচ্ছে তাই চলছে। তিনি ব্যাখ্যা করলেন, দেখেন না যে যা ইচ্ছা করছে। গরিব মানুষের এখন যত সমস্যা। আয় দিয়ে আর শাক-সবজিও কেনা যাচ্ছে না। কিন্তু টাকা আসবে কোথায় থেকে। পেঁয়াজ ১১০ থেকে ধরন ভেদে ১১৫ টাকা। ছোট দেশি পেঁয়াজ চোখে পড়েনি।  

বেগুন যখন ২০০ টাকার ঘর অতিক্রম করেছে, ব্রয়লার মুরগির দাম ২১০ টাকাতে স্থিত রয়েছে। সোনালি মুরগি ২৮০ টাকা আর লেয়ার ৩০০ টাকা। তবে কোনো কোনো বাজারে একটু বেড়েছে।  

চিংড়ির কেজি ৮০০ টাকা, পাবদা ৪০০ টাকা, বাঁশপাতা ৮০০ টাকা, গুড়া মাছ ৬০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা, বড় শোল মাছ ৯০০, টেংরা ৮০০ টাকা, টাকি ৫০০ টাকা, পোয়া ৪০০ টাকা, মলা ৪০০ টাকা, দেড় কেজি ওজনের রুই ৩০০ টাকা, ছোট রুই ২০০ থেকে টাকা, একই দামে বিক্রি হচ্ছে কাতলা মাছ। তবে বড় কাতলা ৪০০ টাকার ওপরে। মৃগেল ৩০০ টাকা, রুপচাঁদা ১০০০ টাকা, বড় বোয়াল ৬৫০ টাকা।

রাজধানী ঢাকার আটটি বাজার ঘুরে মাত্র একটিতে মিলেছে মাছের রাজা এক কেজি বা বেশি ওজনের ইলিশ। দাম ১৮০০ টাকা থেকে ২০০০ টাকার ওপরে। ৫০০ গ্রাম ওজনের ইলিশের দাম বাজার ভেদে ১৪০০ থেকে ১৫০০ টাকা। ছোট ইলিশ ৬০০ থেকে ৮০০ টাকা। পাঙাস ২০০ টাকা। গরুর মাংস ৭০০ টাক। খাসির মাংস বিক্রি হচ্ছে ১১৫০ টাকায়।  

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন