রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

মন নিয়ন্ত্রণে আনার পরীক্ষিত আমল

নবীন নিউজ, ডেস্ক ০৬ অক্টোবার ২০২৪ ১১:৫৯ এ.এম

সংগৃহীত ছবি

মন নিয়ন্ত্রণে আনা মানুষের আত্মশুদ্ধি ও আত্মসংযমের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে, যখন মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিভিন্ন অসৎ কাজের দিকে আকৃষ্ট হয়। এই ধরনের পরিস্থিতিতে ইসলাম আমাদের এমন কিছু আমল বা দোয়া শেখায়, যা দ্বারা মনকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

শায়খ যুলফিকার আহমাদ নকশবন্দী এরকম একটি পরীক্ষিত আমল দিয়েছেন, যা মনকে গুনাহ থেকে ফিরিয়ে আনার জন্য অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। তিনি বহু মানুষের জীবনে এই আমলের সুফল দেখেছেন। এটিকে ‘Heart Cleaner’ বা ‘মন পরিষ্কারক’ বলে উল্লেখ করেছেন।

আমাদের বুজুর্গরা বলেছেন, কারো মন যদি এমন হয় যে, তার মন বার বার কারো দিকে যাচ্ছে; চাইলেও ফেরানো যায় না; মন এমনভাবে বসে থাকে যে, অন্যকিছুতেই মন বসে না; মনে গুনাহে জড়ানোর ভয় হয়। তার জন্যে একটি আমল খুই উপকারী। এখন সবাইকে এই আমল করার জন্য অনুরোধ করছি। আমলটি খুবই সহজ। দৈনিক ১০০ বার পড়তে হবে। 
 
لَا مَرْغُوبِي إِلَّا اللَّهُ لَا مَطْلُوبِي إِلَّا اللَّهُ لَا مَحْبُونِي إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
 
উচ্চারণ: লা মার্গুবি ইল্লাল্লাহ, লা মাতলুবি ইল্লাল্লাহ, লা মাহবুবি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 
 
দোয়াটির বাংলা অর্থ: আমার আকাঙ্ক্ষা কেবল আল্লাহর প্রতি। আমার চাওয়া কেবল আল্লাহর কাছেই। আমার ভালোবাসা কেবল আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই (তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই)।

এ আমল করাতে শতো নয়, হাজারো ছেলে-মেয়েকে গুনাহ থেকে বেঁচে যেতে দেখেছি। এটি বহু পরীক্ষিত আমল। অনেক ছেলে-মেয়েকে দেখেছি, যারা বলতো, আমি অমুককে ছাড়া বাঁচবো না, মরে যাবো। মাত্র ক'দিন এ আমল করাতে সবাই ‘বেঁচে’ গেছে। কেউ মরেনি!
 
আল্লাহ তাদের ইমান ও আমলের হেফাজত করেছেন। এ আমল করার জন্যে সবার অনুমতি রয়েছে। আল্লাহ না করুন, কারো মনে সমস্যা হলে এ আমল করে দেখুন। এটি Heart Cleaner ‘মন পরিষ্কারক’ এর মতো। আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এর এ নাম দিয়েছে। এজন্যে যে খারাপ কাজ ছেড়ে দেয়, আল্লাহ তাকে খুবই পছন্দ করেন।
 
এটা আসলে হাদিসে বর্ণিত কোন দোয়ার অংশ নয়। তবে এটা হযরতদের অভিজ্ঞতার আলোকে একটি আমল। কিন্তু এতে কোরআন সুন্নাহ পরিপন্থী কোন শব্দ যেহেতু নেই তাই আমল করতেও কোন অসুবিধা নেই। আর এই জাতীয় আমলগুলো যেহেতু অভিজ্ঞতা নির্ভর কারো হয়তো উপকার নাও হতে পারে, সেজন্য আমল কেউ দোষণীয় মনে করার কোন কারণ নেই!

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?