শক্রবার ১৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সম্পদে মজেছেন পুলিশের ডিআইজি জামিল

নবীন নিউজ, ডেস্ক ০৬ অক্টোবার ২০২৪ ০৯:২৭ এ.এম

সংগৃহীত ছবি

পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) জামিল হাসান। বরিশাল রেঞ্জে থাকাকালে তার বিরুদ্ধে অঢেল সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। নিজ এলাকা বরিশালের উজিরপুর উপজেলায় ভূস্বামী হিসাবে পরিচয় পাওয়া পুলিশের এ কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে বিভিন্ন অভিযোগ।

জানা গেছে, ৪০ একর জমিতে রিসোর্ট করার পাশাপাশি জামিল হাসান পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন ৩০ বিঘা জমির ওপর। অন্তত ৩৬ বিঘা জমির ওপর আছে গরুর খামার। রাজধানী ঢাকায় দুটি ফ্ল্যাট, গাড়িসহ বিপুল সম্পদের মালিক তিনি। সম্পদ অর্জনের নেশায় মজে যাওয়া পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরিশাল থেকে হাইওয়ে ‍পুলিশে বদলি করা হয়েছে বলে জানা গেছে। 

এদিকে, অঢেল সম্পদ অর্জনের গোয়েন্দা প্রমাণ পাওয়ার পর তার বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরই মধ্যে দুদকের সহকারী পরিচালক রাজ কুমার সাহাকে অনুসন্ধান কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চিঠিও দেওয়া হয়েছে। 

এ বিষয়ে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, কমিশনের অনুসন্ধানের সিদ্ধান্তের পর আইন ও বিধি অনুসরণ করে অনুসন্ধান কাজ এগিয়ে নিয়ে যাবে দুদক। অনুসন্ধান শেষ হওয়ার পর ‍প্রকৃত তথ্য-উপাত্ত বেরিয়ে আসবে বলে মনে করি।

ডিআইজি জামিল হাসানের যত সম্পদ

বিসিএসে পুলিশ ক্যাডারে ২০তম ব্যাচে এএসপি হিসেবে জামিল হাসান যোগদান করেন। যোগদানের পর থেকে বিভিন্ন কর্মস্থলে কাজ করছেন। এর মধ্যে ফরিদপুরে চার বছরেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে চাকরি করে বেশ আলোচিত হয়েছেন। ২০২১ সালে তিনি র‍্যাব-৮ এর (বরিশাল) কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় গোপালগঞ্জে সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের জমি কেনাতে তদারকিও করেছেন তিনি। সেই থেকে তার সহযোগী হিসাবে পরিচিতি পান জামিল।

বেনজীরের জমি তদারকি করতে করতে সম্পদের নেশায় মেতে ওঠেন জামিল। নিজ উপজেলা উজিরপুরের সাতলা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের একটি মাঠই কিনেন জামিল হাসান। সেখানে তিনি একটি রিসোর্ট বানানোর কার্যক্রম শুরু করেন। অন্তত ৪০ একর অর্থাৎ ১২০ বিঘার মতো জমি ক্রয় করে ভরাট করে রিসোর্ট বানানোর উদ্যোগ নেন। ওই জমিতেই টিনশেড করে মুরগির খামার গড়েছেন। এভাবে চার থেকে পাঁচ বছরের মধ্যে বিপুল পরিমাণ জমি ক্রয় করেছেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে, নিজ বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর গ্রামে অন্তত ৮ থেকে ১০ একর অর্থাৎ ২৪ থেকে ৩০ বিঘার ওপর রিসোর্টের আদলে বসতবাড়ি নির্মাণ করেছেন জামিল হাসান। হাবিবপুর গ্রামেই বিপুল জায়গায় গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। মূল সড়কের পাশেই অন্তত ১০ থেকে ১২ একর জমিতে গরুর হাট বসিয়েছেন।

ঢাকায় ফ্ল্যাট

রাজধানীর রামপুরা ও খিলগাঁওয়ে তার রয়েছে দুটি আলিশান ফ্ল্যাট। আছে বিলাসবহুল ৪টি গাড়ি। খিলগাঁও আবাসিক এলাকার খিলগাঁও প্রধান সড়কে সি-৫৯৭ নম্বর কপোতাক্ষ ফজল গার্ডেন নামের বাড়িতে সপরিবারে বসবাস করেন বলে জানা গেছে। ১ হাজার ৬০০ বর্গফুটের সাততলার বিলাসবহুল এই ফ্ল্যাটটি বছর ছয়েক আগে কেনা  বলে জানা গেছে।

রামপুরা থানার পূর্ব রামপুরার বনশ্রী আবাসিক এলাকার ১৩ নম্বর রোডে ৩০ কাঠা জমির ওপর ১৬তলা একটি ভবনে রয়েছে মোট ১২৮টি ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাট ১ হাজার ৮০০ বর্গফুট। ভবনটির নাম পুলিশ পার্ক। ওই ভবনেও জামিল হাসানের একটি ফ্ল্যাট রয়েছে। বিলাসবহুল ফ্ল্যাটটির দাম ৩ কোটি টাকা বলে জানা গেছে।

এসব বিষয় জানতে ডিআইজি জামিল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হরেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে সম্পদের বিষয়ে গণমাধ্যমে ডিআইজি জামিল হাসান বলেন, ‘হাবিবপুরে বাড়িটি পৈত্রিক সূত্রে পাওয়া। জমির পরিমাণ ১০ একরের বেশি। বাড়িতে যা কিছু করা হয়েছে, সেগুলো আমাদের বাড়ির সম্পদ দিয়েই। ঢাকায় আমার একটি ফ্ল্যাট ছাড়া নিজের কোনো সম্পদ নেই’।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন