১৬ ফেব্রুয়ারি শুক্রবার মধ্যরাতে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে একটি ভিডিও প্রকাশ করেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আট মিনিটের বেশি সময়ের সেই ভিডিওতে তিনি জানান, এখন তাঁরা আলাদা আছেন। খুব দ্রুত ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
বিয়ের আড়াই বছরের মাথায় সংসার ভাঙল এই অভিনেত্রীর। তিনি ভিডিওর শুরুতে তাঁর স্বামী রাকিব সম্পর্কে বলেন, ‘আমাদের বোঝাপড়া ভালো ছিল এবং আমরা ভালো ছিলাম। সে খুব ভালো একজন মানুষ। খুব পরোপকারী ও কেয়ারিং। আমার পুরো পরিবারকে সম্মান করেছে। সব সময় ছাতার মতো করে আগলে রেখেছে। তারপর নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা বলেন এই নায়িকা।
মাহি আরও জানান ,’একটা ছাদের নিচে দুজন ভালো নেই। এটা শুধু ওই দুজন বলতে পারবে। আর কেউ বুঝবে না।’ এরপর মাহির স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কারও সাথে যোগাযোগ করতে চাননি। দুজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ সাড়া দেননি। মেসেজে বা হোয়াটসঅ্যাপে খুদে বার্তা দিলেও উত্তর দেননি এই দম্পতি ।
অবশেষে রবিবার ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চিত্রনায়িকা মাহিয়া মাহির বিচ্ছেদের ভিডিও বার্তা নিয়ে মুখ খুললেন তার স্বামী রাকিব সরকার। এ সময় বিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে এ সময় এসব নিয়ে কথা বলতে চাই না। একটু সময় নিই। আমিও একটা ভিডিও করে সব কিছু বলব। আমি এসব নিয়ে কোথাও কোনো মন্তব্য করিনি। আমি একটু সব কিছু অবজার্ভ করছি।’
তার কাছে জানতে চাওয়া হয়, ‘আপনারা আলাদা আছেন বলে মাহি জানিয়েছেন। দ্রুতই ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন। সেটা নিয়ে আপনার মন্তব্য কী?’ রাকিব উত্তরে বলেন, ‘তার ভিডিও আপনারা দেখেছেন। আপনারা সবই শুনেছেন। নতুন করে আর কিছু বলতে চাইছি না। সময় নেই। তারপর বলব।’
তবে কবে নাগাদ তাদের বিচ্ছেদ হবে সে বিষয়ে কিছুই বলেননি রাকিব সরকার। কথা শেষ করে জানান, খুব দ্রুত একটি ভিডিও বার্তার মাধ্যমে সব কিছু পরিষ্কার করবেন তিনি।
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের ঘরে একটি পুত্রসন্তান রয়েছে। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই নায়িকা। ২০২১ সালের ২২ মে তাঁদের ওই বিয়ে ভেঙে যায়।
ভিডিওতে সংসার ভাঙার বিষয়টি জানানোর পাশাপাশি নিজ সন্তানকে নিয়ে কথা বলেন মাহি। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার যে ছোট বাবুটা। আমার ফারিস আমার কলিজার টুকরা। ছোট বাচ্চাটাকে অনেকে অনেক কথা বলেন। ওকে নিয়ে কিছু লিখবেন না। কোনো বাচ্চাকে নিয়েই লিখবেন না। আমার আর ফারিসের জন্য দোয়া করবেন। প্রফেশন থেকে অনেক দূরে। নতুন করে কাজ শুরু করব। আমার বাচ্চাটা বড় করব। সবাই দোয়া করবেন ফারিসকে নিয়ে আমার চলার পথটা যেন মসৃণ হয়।
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন