গত ফেব্রুয়ারি ছিল রেকর্ডে থাকা বিশ্বের সবচেয়ে উষ্ণ ফেব্রুয়ারি মাস। এ নিয়ে টানা ৯ মাস বৈশ্বিক উষ্ণতা নতুন রেকর্ড গড়ল। ২০২৩ সালের জুন মাস থেকে প্রতিটি মাসই বছরের সেই সময়ের হিসাবে উষ্ণতার নতুন রেকর্ড গড়েছে।
ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের তথ্য অনুযায়ী, বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার রেকর্ডও সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এমন উষ্ণতা দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাবের বার্তা দেয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তথ্য বলছে, ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত প্রাক-শিল্প সময়কালে যে গড় তাপমাত্রা ছিল, সেই তুলনায় গত ফেব্রুয়ারির তাপমাত্রা ছিল ১.৭৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। ১৯৯১ থেকে ২০২০ সালের তুলনায় ০.৮১ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গত ১২ মাসের বৈশ্বিক গড় তাপমাত্রা ছিল রেকর্ডের মধ্যে সর্বোচ্চ, প্রাক-শিল্প সময়কালের চেয়ে ১.৫৬ ডিগ্রি সেলসিয়াস।
কার্বন ডাই-অক্সাইড ও মিথেনের মতো উষ্ণতা বৃদ্ধিকারী গ্যাসের প্রভাবে গত ফেব্রুয়ারি মাসের তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের চেয়ে ১.৭৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল বলে ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে। এই তাপমাত্রা আগের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে। এর আগের রেকর্ডটি হয়েছিল ২০১৬ সালে। সেই বছরের চেয়ে এবারের ফেব্রুয়ারির তাপমাত্রা প্রায় ০.১২ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বিশ্বের সমুদ্রপৃষ্ঠের উষ্ণতাও সর্বকালের নতুন রেকর্ড গড়েছে। পাশাপাশি অ্যান্টার্কটিক অঞ্চলের বরফ আবার বিপজ্জনকভাবে হ্রাস পেয়েছে। গত বছর প্রশান্ত মহাসাগরে সৃষ্ট বিশেষ আবহাওয়া পরিস্থিতি এল নিনোর প্রভাবে তাপমাত্রা এখনো বাড়ছে। তবে উষ্ণতা বৃদ্ধির মূল কারণ মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন।
বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব অধ্যাপক সেলেস্তে সাওলো জোর দিয়ে বলেন, ‘তাপমাত্রা ধরে রাখা গ্রিন হাউস গ্যাসই যে উষ্ণতা বাড়ার জন্য মূলত দায়ী বলে সে বিষয়ে সবাই নির্দ্বিধায় একমত।’
জাতিসংঘের জলবায়ু সংস্থা জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের ঘনত্ব কমপক্ষে গত ২০ লাখ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে রয়েছে। এই ঘনত্ব গত বছরের তুলনায় ফের প্রায় রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে বিশেষ করে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় ভয়াবহ তাপ বিপর্যয় দেখা দিয়েছে।
কোপার্নিকাসের তথ্যমতে, জানুয়ারি মাসের শেষে সমুদ্রপৃষ্ঠের গড় দৈনিক তাপমাত্রা ২১.০৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। গত কয়েক মাসের রেকর্ডের দীর্ঘ ধারাবাহিকতায় যোগ হয়েছে ফেব্রুয়ারি মাস। জলবায়ু ব্যবস্থার ক্রমাগত উষ্ণায়ন অনিবার্যভাবে বিশ্বকে চরম তাপমাত্রার দিকে ঠেলে দিতে পারে।
সংশ্লিষ্টদের মতে, আমরা যদি বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস স্বাভাবিক অবস্থায় স্থিতিশীল করতে না পারি, অনিবার্যভাবে নতুন বৈশ্বিক উষ্ণায়নের রেকর্ড ও এর পরিণতির মুখোমুখি হবো। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম আবহাওয়ার ঘটনাগুলো জীবন ও জীবিকা ধ্বংস করতেই থাকবে।
গত মাসেই বলা হয়, এই প্রথমবার সারা বছর ধরে তাপমাত্রা শিল্পবিপ্লবের আগের চেয়ে দেড় ডিগ্রির ওপরে ছিল। ২০১৫ সালে প্যারিসের জলবায়ু সম্মেলনে বিশ্বের দেশগুলো জলবায়ু পরিবর্তনের সবচেয়ে খারাপ প্রভাবগুলো ঠেকাতে গড় তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রির মধ্যে সীমিত রাখার অঙ্গীকার করেছিল। বিশেষজ্ঞরা মেনে নিয়েছেন এই দেড় ডিগ্রি হবে ২০ বছরের গড়। কাজেই রেকর্ডটি এখনো ভেঙেছে তা বলা যাবে না। তবে প্রতিনিয়ত উষ্ণতার একের পর এক নতুন রেকর্ড বুঝিয়ে দিচ্ছে স্থায়ীভাবে ওই রেকর্ড ভাঙার খুব কাছেই আছে বিশ্ব।
নবীন নিউজ/জা
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ