সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পথশিশুদের দিয়ে চলছে ব্যবসা

নবীন নিউজ, ডেস্ক ০২ অক্টোবার ২০২৪ ১১:০৫ এ.এম

সংগৃহীত ছবি

দেশের সর্বোচ্চ পথশিশু রয়েছে ময়মনিসংহে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে পথশিশু জরিপ ২০২২ এ তথ্য উঠে আসে। জেলায় ৫ থেকে ১৭ বছর বয়সী পথশিশুর হার ৬ দশমিক ৯ শতাংশ। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (০১ অক্টোবর) ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, গাঙ্গিনারপাড়, জয়নুল আবেদিন উদ্যানে দেখা গেছে এসব পথশিশু ও সুবিধাবঞ্চিতদের। তাদের মধ্যে অনেক শিশু ব্যবসায়ীর অধীনে কাজ করে তিনবেলা খাবার পায়।

পথশিশুরা জানায়, কারও বাবা মারা গেছে, মা অন্যত্র চলে গেছে। কারও বাবা-মায়ের বিচ্ছেদ হয়েছে। কেউ বাবা-মায়ের সঙ্গে অভিমানে বাড়ি ছেড়েছে। কেউ আবার বাবা-মায়ের কথা বলতেও পারে না।

সোমবার রাতে ময়মনসিংহ রেলওয়ে জংশনে গিয়ে পাওয়া যায় কয়েকজন শিশুকে। তারা প্ল্যাটফর্ম এলাকায় পানি ও পপকর্ন বিক্রি করছে। রাতে প্ল্যাটফর্মে ঘুমায়। একজন ব্যবসায়ীর অধীনে কাজ করার পর তাদের তিনবেলা খাবার এবং হাত খরচ দেয়।

সৎমায়ের অত্যাচারে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে আসা ১৪ বছর বয়সী মোমেন মিয়া জানায়, তার মা মারা যাওয়ার পরই কপাল পুড়েছে। প্রায় এক বছর থেকে এ স্টেশনেই তার ঠিকানা।

শিশু জুনাঈদ, শাওন মিয়া ও নয়ন মিয়া পানির বোতল বিক্রি করে স্টেশনের প্ল্যাটফর্মে। তাদের কারও বাবা নেই, কারও মা নেই, নয়নের বাবা-মা কেউ নেই। তারা তিনজনই ব্যবসায়ী শামছুল হকের অধীনে পানি ও পপকর্ন বিক্রি করে। শামছুল জেলার ত্রিশাল উপজেলার আউলিয়া নগর এলাকার বাসিন্দা। শিশুদের নিয়ে স্টেশনেই ঘুমায় শামছুল।

শামছুল হক জানান, তার কাছে চারজন শিশু আছে। তাদের দিয়ে পানি বিক্রি ও হোটেলে পানি সরবরাহ করে তিনবেলা খাবার দিই। হাত খরচও দিই। এতে তারা অপরাধী না হয়ে কাজ শিখছে। শুধু তিনি নয়, এ স্টেশনে আরও কয়েকজন ব্যবসায়ী রয়েছে, যাদের দিয়ে ব্যবসা চলে। স্টেশনটিতে অন্তত ২০ জন পথশিশু রাতযাপন করে যোগ করেন শামছুল।

বেসরকারি সংস্থা কারিতাস ‘আলোকিত শিশু প্রকল্প’ নামে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে নগরের ৮, ৯, ১৬, ১৭, ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড নিয়ে।

সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত সুবিধার আওতায় আসা একক শিশু ৯০, মা-বাবাসহ রাস্তায় থাকে এমন শিশু ১৫১, পরিবারের সঙ্গে বস্তিতে বা ঝুপড়িতে বসবাস করে; কিন্তু অধিকাংশ সময় রাস্তায় থাকে এমন শিশু ২৪৩ এবং অন্যের আশ্রয়ে থাকে এমন ৩২ জন শিশু। এর মধ্যে ১২ শিশুকে পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে পৌঁছে দিয়েছে সংস্থাটি। সংস্থাটিতে ছেলে শিশু ও মেয়ে শিশুদের পৃথক স্থানে রাতযাপনের ব্যবস্থাও রয়েছে। তিনবেলা খাবার, মৌলিক শিক্ষাব্যবস্থা এবং বিনোদন, খেলাধুলার ব্যবস্থা করে।

আলোকিত শিশু প্রকল্পের ফিল্ড অফিসার বিপাশা মানখিন বলেন, একটি পরিবারের মধ্যে থাকলে শিশুরা যে সুযোগ-সুবিধা পেত আমরাও সেসব দেওয়ার চেষ্টা করি। অনেক শিশু বাবা-মায়ের নাম বলতে পারে না, যারা বলতে পারে তাদের বাবা-মায়ের পরিচয়পত্র না থাকায় শিশুদের জন্মনিবন্ধন করা যায় না। এ জন্য বিড়ন্বনায় পড়তে হয়। দরিদ্রতা, বাবা-মায়ের অসচেতনতা, বাল্যবিয়ে, বহুবিয়ে, বাবা-মায়ের বিচ্ছেদ, বাবা অথবা মা মারা যাওয়া। এ ছাড়া কওমি মাদ্রাসার কঠোর শাসনের কারণে পালিয়ে আসে শিশুরা।

নগরের এস কে হাসপাতালের পেছনের এলাকায় শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও অগ্রাধিকার প্রকল্পের আওতায় ‘আমরা সবাই রাজা’ নামে একটি ক্লাব পরিচালনা করা হয়। এর মাধ্যমে শিশুদের নৈতিক শিক্ষা, গান, নাচ, কবিতা আবৃত্তি ও ছবি আঁকা শেখানো হয়।

ময়মনসিংহে কী পরিমাণ পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশু রয়েছে তার কোনো পরিসংখ্যান নেই সরকারি দপ্তরগুলোতে। ময়মনসিংহ জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক সৌরভ পাল মিঠুন বলেন, তবে পথশিশু জরিপ ২০২২ অনুযায়ী ৫-১৭ বছর বয়সী পথশিশুর হার ৬ দশমিক ৯ শতাংশ। তবে সংখ্যা সংরক্ষণে নেই।

সমাজসেবা অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক রাজু আহমেদ বলেন, কী পরিমাণ পথশিশু রয়েছে সে পরিসংখ্যান আমাদের কছে নেই। যখন কোনো শিশু আইনের সংস্পর্শে আসে বা পুলিশ কর্তৃক আনা হয় তখন তাকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করি। শিশুদের আমরা নিজেরা ধরে আনি না।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা