নবীন নিউজ ডেস্ক ০১ অক্টোবার ২০২৪ ১১:১৪ এ.এম
সংগৃহীত ছবি
চট্টগ্রামের পটিয়ায় মহানবি হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নিয়ে কটূক্তি করায় পার্থ বিশ্বাস পিন্টু (২৬) নামে এক যুবককে গোয়েন্দা পুলিশের একটি টিম গ্রেপ্তার করেছে। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও মাদরাসার শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলের এ ঘটনা।
মঙ্গলবার (১ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা {ওসি} আবু জায়েদ মো. নাজমুন নূর।
স্থানীয়রা জানান, পার্থ বিশ্বাস পিন্টুকে থানায় নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। এ সময় পটিয়া থানা প্রাঙ্গণ ঘিরে রাখেন তারা। একই সময়ে এ ঘটনায় সেনাবাহিনীর একটি গাড়িতেও হামলা করা হয়।
এর আগে, পটিয়ার পার্থ বিশ্বাস পিন্টু নামে ওই যুবক ফেসবুকে ইসলাম ধর্ম ও নবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে অবমাননা করে কটূক্তি করেন। পরে তার বিরুদ্ধে মামলা হয়। সোমবার দুপুরে তাকে পটিয়া থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম আটক করে থানায় নিয়ে যান। পরক্ষণেই খবর পেয়ে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিতে চান। এতেই সংঘর্ষের ঘটনা ঘটে।
পটিয়া থানার ওসি জায়েদ নূর বলেন, মহানবি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কটূক্তি করার দায়ে পার্থ বিশ্বাস পিন্টু নামের একজনকে নগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলাও রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?