নবীন নিউজ ডেস্ক ২৬ সেপ্টেম্বার ২০২৪ ১১:৫১ এ.এম
সংগৃহীত ছবি
হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু সনাতন ধর্মালম্বীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। ইতোমধ্যেই সর্বত্র চলছে পূজার প্রস্তুতি। তবে এ বছর কলকাতার পূজার পরিবেশ যেন বাকি বছরগুলোর তুলনায় আলাদা।
পুজার চেনা গন্ধটা নেই ওপার বাংলার বাতাসে। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়েছে রাজ্য। সেই প্রতিবাদের ঢেউ গিয়ে পৌঁছেছে সমগ্র ভারতে।
অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন ছোট থেকে বড় সব বয়সের মানুষ৷ গোটা কলকাতায় এখন একটা দাবিতে সরব, তরুণী চিকিৎসকের হত্যাকারীদের কঠোর শাস্তি।
কলকাতার এমন থমথমে পরিস্থিতিতেই এবার ১০০ বছরে পা রাখছে মল্লিক বাড়ির দুর্গাপূজা৷ প্রতি বছর মহাসমারোহে ধুমধাম করে এই দুর্গাপূজা উদযাপন করে মল্লিক বাড়ির সদস্যরা৷ ভবানীপুরের আদি পুজা সর্বজনবিদিত৷ সকলেই আসে এই পুজা দেখতে৷
তবে এ বছর সেই মল্লিক বাড়িতেও পুজার রেশ নেই। আরজি কর কাণ্ডের আবহে অত্যন্ত মন খারাপ মল্লিক বাড়ির প্রতিটা সদস্যের। চিরাচরিত প্রথা ও নিয়ম-উপাচার মেনে পুজা হবে, তবে বড় কোনো আয়োজন থাকছে না।
এ বিষয়ে অভিনেতা রঞ্জিত মল্লিক জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় আনন্দ অন্যান্য বারের মতো নয়। বরং প্রতিবারের চেয়ে একটু ম্লান৷ এই বাড়ির পুজা কোনওদিনই বন্ধ হয়নি, তাই এ বছর বন্ধ হবে না। তবে পূজার চার দিন মল্লিক বাড়ি সকলের জন্য খোলা থাকে। এ বছর সেটা আর হচ্ছে না। গত ১০০ বছরে এই প্রথমবার বাড়ির পূজা জনসাধারণের জন্য হবে না৷ সর্বসাধারণের জন্য বাড়ির দরজা খোলা থাকবে না। শুধু পরিবারের সদস্যদের নিয়েই নিয়ম মেনে পূজা হবে, তবে উৎসব নয়।
প্রতি বছর মল্লিক বাড়ির দুর্গাপূজা দেখতে বহু মানুষের ঢল নামে। তেমনই প্রতিমা দর্শনের পাশাপাশি তারকাদের দর্শন পাওয়া থাকে বাড়তি পাওনা।
তবে এবার তেমনটা হচ্ছে না৷ প্রতিবারে অবারিত দ্বার এবার বন্ধ থাকতে চলেছে মল্লিক বাড়ির। কারণ আনন্দের আড়ালেই মনের মধ্যে লুকিয়ে রয়েছে একরাশ দুঃখ।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’