শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লক্ষ্মীপুরে দরজা ভেঙে মাকে বেঁধে মেয়েকে ধর্ষণ

নবীন নিউজ ডেস্ক ১৮ ডিসেম্বার ২০২৪ ১১:৫৮ এ.এম

ছবি- সংগৃহীত। ছবি- সংগৃহীত।

লক্ষ্মীপুরের কমলনগরে মাকে বেঁধে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত ৯ ডিসেম্বর রাতে উপজেলার চরকাদিরা ইউনিয়নে। এ ঘটনার বিচার চেয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে নির্যাতনের শিকার ওই তরুণীর পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা নদীর ভাঙনের শিকার হয়ে কয়েক বছর আগে ওই তরুণীর পরিবার চরকাদিরা ইউনিয়নে বসতি গড়ে। বাবা ফেনী শহরে অবস্থানের কারণে মা ও ছোট দুই ভাইসহ তরুণী বাড়িতে থাকেন। ৯ ডিসেম্বর রাতে পাঁচ যুবক হঠাৎ করে তরুণীর বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রথমে তার মাকে হাত ও মুখ বেঁধে ফেলে। পরে তাদের মধ্যে থেকে একজন তরুণীকে ধর্ষণ করেন। একপর্যায়ে তাদের (মা-মেয়ে) সঙ্গে থাকা স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় তারা।

ভুক্তভোগী ওই তরুণীর মা জানান, ঘটনার দিন বিকেলে অপরিচিত কিছু যুবক বাড়িতে এসে পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে যায়। স্বামী বাড়িতে না থাকায় প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে মেয়ে ও দুই ছেলেকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে হঠাৎ করে ঘরের দরজা ভেঙে পাঁচ যুবক ভেতরে প্রবেশ করে। এ সময় রনি নামে প্রতিবেশী এক যুবককে চিনতে পেরে চিৎকার করলে তারা তার মুখে কাপড় গুঁজে দেয়। পরে তিনজন তার হাত বেঁধে রাখে এবং দুজন মেয়ের কক্ষে যায়। একপর্যায়ে মেয়েকে ধর্ষণ করা হয়। এ সময় মেয়েকে রক্ষায় তিনি বারবার আকুতি করলেও তারা শোনেনি।

তিনি আরো জানান, ঘটনা জানতে পেরে পরদিন সকালে তার স্বামী ফেনী থেকে বাড়িতে এসে এলাকাবাসীর কাছে ঘটনার বিচার দাবি করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত রনি সহযোগীদের নিয়ে বাড়িতে এসে তাদের হুমকি-ধমকি দিলে তাকে আটক করেন স্থানীয়রা। এ সময় কামাল হোসেন নামে এক ব্যক্তি রনিকে ছাড়িয়ে নেয়। পরবর্তীতে বিএনপির স্থানীয় এক নেতাসহ প্রভাবশালী ব্যক্তিরা বিচারের নামে কালক্ষেপণ করতে থাকে। কিন্তু অভিযুক্তদের লোকজন তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে আসায় দিশেহারা হয়ে সোমবার তার স্বামী বাদী হয়ে রামগতিতে সেনাবাহিনীর ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দেন।

তরুণীর বাবা জানান, নদীভাঙনের শিকার হয়ে তিনি সর্বস্ব হারিয়ে এখন রিকশা চালিয়ে কোনো রকম জীবিকা নির্বাহ করছেন। নিরীহ হওয়ায় অর্থ সঙ্কটসহ স্থানীয়দের বিচারের আশ্বাসের কারণে থানা পুলিশের কাছে যাননি। পরে প্রভাবশালীদের কালক্ষেপণের বিষয়টি বুঝতে পেরে সেনাক্যাম্পে অভিযোগ দিয়েছেন।

এদিকে হতদরিদ্র পরিবারের তরুণীকে ধর্ষণ ও অভিযুক্তদের লোকজনের হুমকি-ধমকিতে পরিবার নিরাপত্তাহীনতায় থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন মানবাধিকার সংগঠনের নেতারা। 

এশিয়া ছিন্নমূল মানবাধিকার ফাউন্ডেশনের কমলনগর উপজেলা সভাপতি রেবেকা মহসিন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। পরিবারের সদস্যদের নিরাপত্তা প্রদানসহ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করছি।

চরকাদিরা ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং আইনি পদক্ষেপ নেয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে পরামর্শ দিয়েছেন।

রামগতি সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন ইয়ামান জানান, সোমবার তারা অভিযোগটি পেয়েছেন। সেনাবাহিনীর একটি গোয়েন্দা দল এ নিয়ে কাজ করছে। এ ছাড়া ভিকটিমকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা