নবীন নিউজ ডেস্ক ২৬ সেপ্টেম্বার ২০২৪ ১১:০৮ এ.এম
সংগৃহীত ছবি
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের ২২ দিনেও সন্ধান মেলেনি মা-মেয়ের। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে।
নিখোঁজ গৃহবধূ উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামের শাহাদাৎ মোল্লার মেয়ে ইয়াসমিন আক্তার ও তার দুই বছরের মেয়ে তানহা।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কোদালীয়া শহীদ নগর ইউনিয়নের পাইককান্দি এলাকার তাহমিদ মোল্লার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় ইয়াসমিনের। এরপর ২৫ জুলাই ইয়াসমিনকে তার শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে নির্যাতন করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পরদিন ২৬ জুলাই নগরকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা করেন ইয়াসমিনের মা পারভীন আক্তার। এরপর থেকে মেয়েকে নিয়ে বাবার বাড়ি গুনপালদীতে অবস্থান করছিলেন ইয়াসমিন। কিন্তু ৩ সেপ্টেম্বর ইয়াসমিন ও তার মেয়ে তানহাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর থেকেই নিখোঁজ তারা। এ ঘটনায় পরদিন ইয়াসমিনের মা পারভীন ভাঙ্গা থানায় অভিযোগ করেন। কিন্তু নিখোঁজের ২২ দিনেও কোনো খোঁজ নেই ইয়াসমিন ও তার মেয়ের।
পারভীন আক্তার জানান, বিয়ের পর থেকেই আমার মেয়েকে নির্যাতন করতো ওর শ্বশুরবাড়ির লোকজন। মেয়েকে নির্যাতন করায় আমরা নগরকান্দা থানায় মামলা করি। সে মামলা থেকে মুক্তি পেতে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তাদের অপহরণ করে নিয়ে যেতে পারে বলে সন্দেহ হয়। আমি আমার মেয়ে ও নাতির সন্ধান চাই।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কবির মোল্লা বলেন, থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে। এখনো ইয়াসমিন আক্তার ও তার মেয়েকে সন্ধান পাওয়া যায়নি। তবে তাদের খোঁজ চলছে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা