নবীন নিউজ ডেস্ক ২৫ সেপ্টেম্বার ২০২৪ ০২:৩১ পি.এম
সংগৃহীত ছবি
সময়টা ২০০৯ সাল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপি মতাদর্শ সাংস্কৃতিক তারকারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েন। রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান কিংবা অনুষ্ঠানে অঘোষিত নিষিদ্ধ করা হয় তাদের। এর মধ্যে ছিলেন সংগীতশিল্পীরাও। ভালো ভালো গানের কথা ও সুর এবং মানসম্মত গান তৈরির পরও সুযোগ হয়নি তাদের। রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিভিন্নভাবে কণ্ঠ রোধ করে রাখা হয়েছিল বলে জানালেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান।
তবে গত ৫ আগস্ট সাধারণ শিক্ষার্থী ও মানুষের রোষানলে পড়ে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ব্যাপক পরিবর্তন এসেছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায়। ফিরেছে স্বচ্ছতা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সব শিল্পীই এখন কাজের সুযোগ পাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশ বেতারের গানে কণ্ঠ দিলেন মনির খান।
আওয়ামী লীগ সরকারের শাসনামালে বাংলাদেশ টেলিভিশন কিংবা বেতারে গানের সুযোগ না পেলেও, অন্তর্বর্তী সরকার আসার পর ইতোমধ্যে চারটি গানে কণ্ঠ দিয়েছেন মনির খান। বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য জানান তিনি।
বাংলাদেশ বেতারের চারটি গানে কণ্ঠ দিলেও এর মধ্যে একটি গান প্রকাশ হওয়ার আগেই শুরু হয়েছে আলোচনা। কেননা, গানটি ‘বৈষম্যবিরোধী’। ‘এক মহাক্যাব্য লেখা হলো ছাত্র-জনতার অভ্যুত্থানে / বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ঐকতানে’, এমন কথায় গানটি লিখেছেন গীতিকার মুন্সি ওয়াদুদ। আর এর সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।
এদিকে ‘বৈষম্যবিরোধী’ গানটি স্টুডিওতে রেকর্ডিংয়ের সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথমবারের মতো বেতার পরিদর্শন ছিল নাহিদ ইসলামের।
‘বৈষম্যবিরোধী’ গানটি সম্পর্কে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী গায়ক মনির খান বলেন, গত সোমবার বেতারের স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। গীতিকার মুন্সি ওয়াদুদ, তিনি তো বরাবরই ভালো লেখেন। তার লেখনি নিয়ে নতুন করে বলার কিছু নেই। আবার মকসুদ জামিল মিন্টু ভাইয়ের সুরের কথা কী বলব, অসাধারণ। সব মিলে অনেক সুন্দর একটি গান করেছি আমরা।
‘আট আনার জীবন’ খ্যাত সংগীত তারকা বলেন, গানটি রেকর্ডিংয়ের জন্য কিছুটা কম সময় পেয়েছি আমরা। তবে যথেষ্ট ছিল। আর বলার অপেক্ষা রাখে না যে, গানটি ভীষণ ভীষণ ভালো হয়েছে। এর থেকেও বড় বিষয় হচ্ছে, ‘বৈষম্যবিরোধী’ গান করার সময় স্টুডিওতে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম, তথা আমাদের অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা উপস্থিত ছিলেন। আমাদের মতো তার কাছেও পছন্দ হয়েছে গানটি।
সবশেষ আওয়ামী সরকারের শাসনামের কথা উল্লেখ করে কোটি বাঙালির হৃদয়ে ঠাঁই করে নেয়া তারকা বলেন, একজন সাধারণ মানুষ বলেন আর সংগীতশিল্পী বলেন, একটা কথাই বলব―কখনো কোনো শিল্পীকে যেন কোনোভাবে তার সৃজনশীল কাজে বাধা প্রদান করা না হয়। শিল্পীদের সঙ্গে যেন প্রতিহিংসার রাজনীতি না হয়।
প্রসঙ্গত, মনির খান বর্তমানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ‘মনির খান’ ও ‘এমকে মিউজিক 24’ চ্যানেলে দর্শক-শ্রোতাদের জন্য নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন। পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শোয়ে ব্যস্ত সময় পার করছেন এ গায়ক।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’