নবীন নিউজ ডেস্ক ১৯ সেপ্টেম্বার ২০২৪ ১১:৫২ এ.এম
ছবি- সংগৃহীত।
মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির যৌন হয়রানি নিয়ে হেমা কমিটির প্রতিবেদন প্রকাশের পর তোলপাড় চলছে ভারতে। মালায়ালাম সিনেমার অভিনেতা সিদ্দিকি, পরিচালক রঞ্জিত বালকৃষ্ণনসহ একাধিক খ্যাতিমান তারকার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। এবার বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নায়কদের নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিলেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত।
কয়েক দিন আগে নিউজ১৮-কে সাক্ষাৎকার দেন কঙ্গনা। এসময় সমাজে ও বলিউডে নারীর নিরাপত্তা নিয়ে কথা বলতে গিয়ে কঙ্গনা রাণৌত বলেন, ‘আপনি কি জানেন নায়কেরা কীভাবে নারীদের হেনস্তা করে? তারা তাদের (নারীদের) ডিনারে ডাকে, মেসেজ দেয়, বাসায় যেতে বলে।’
কলকাতার আলোচিত ধর্ষণ ও হত্যা মামলার প্রসঙ্গ উঠতেই কঙ্গনা রাণৌত বলেন, ‘আমাকে ধর্ষণের হুমকির বিষয়টি দেখেন। আমরা জানি যে, আমরা নারীদের সম্মান করি না। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিও আলাদা নয়। কলেজ পড়ুয়া একটি ছেলে মেয়েদের যেভাবে কমেন্ট করে, চলচ্চিত্রের নায়কেরাও তার ব্যতিক্রম নয়। আমরা জানি, কর্মক্ষেত্রে নারীদের সঙ্গে কেমন আচরণ করা হয়।’
কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি।
‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করেছেন এই অভিনেত্রী।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’