সৌদি আরবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২৭ফেব্রুয়ারি মঙ্গলবার সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি বলেছে, সন্ত্রাসী সংগঠন গড়ে তোলা ও এগুলোকে অর্থায়নের দায়ে ওই সাতজনকে দোষী করা হয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর করার সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি সৌদি আরব। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক হিসাবে দেখা গেছে, চলতি বছর এ পর্যন্ত সৌদি আরবে ২৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২৩ সালে দেশটিতে ১৭০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
সৌদি আরবে শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়ে থাকে। ২০২২ সালের মার্চের পর দেশটিতে এক দিনে সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা এটি । ওই মাসে এক দিনে ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।এজন্য বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনাও হয়েছিল।
২৭ফের্রুয়ারি যে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাঁদের জাতীয়তা প্রকাশ করা হয়নি। তবে নাম ও পদবি দেখে ধারণা করা হচ্ছে, তাঁরা সৌদি আরবের নাগরিক।
রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদন থেকে জানা গেছে, রক্তপাত উদ্বুদ্ধ করে এমন সন্ত্রাসী ধারণা লালন, সন্ত্রাসী প্রতিষ্ঠান গড়ে তোলা ও অর্থায়ন, সমাজের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত করার লক্ষ্যে এগুলোর সঙ্গে যুক্ত থাকা ও সহায়তা করা এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেওয়ার দায়ে ওই সাতজনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তবে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা সংস্থা ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট আদেল আল সাইদ মনে করেন, অভিযোগগুলো ‘অস্পষ্ট’।
আদেল আল সাইদ এএফপিকে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা কোন ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য, বিবৃতিতে তা উল্লেখ করেনি কর্তৃপক্ষ। তাঁরা আসলে কী অপরাধ করেছেন, এসব অপরাধকর্মে ভুক্তভোগীদের ভূমিকা কী, তা উল্লেখ করা হয়নি।
সৌদি আরবে গত বছরের শুধু ডিসেম্বরেই ৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ওই বছর যাঁদের শিরশ্ছেদ করা হয়েছে, তাঁদের মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ–সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। এ ছাড়া রাষ্ট্রদ্রোহের কারণে দুই সেনার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
নবীন নিউজ/জা
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ