শনিবার ০৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মাটি খননে বের হয়ে আসে প্রত্নসামগ্রী

নবীন নিউজ, ডেস্ক ০৬ মার্চ ২০২৪ ০৪:৪০ পি.এম

নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের  চন্দনপুর গ্রাম থেকে দুয়েক মাইল দূরে প্রত্ন এলাকা উয়ারী-বটেশ্বর। ওই এলাকায় সম্প্রতি  আড়াই হাজার বছর আগের প্রাচীন নানা নিদর্শন ও স্থাপনা আবিষ্কার করা হয়েছে। চন্দনপুর গ্রামে মাটি খননের পরে  বের হওয়া নিদর্শনগুলো প্রাচীন যুগের বলে মনে করছেন স্থানীয়রা। 

স্থানীয়দের দাবি, এগুলো গবেষণা করলে অথবা আরও মাটি খুঁড়লে হয়তো মূল্যবান সামগ্রী বের হতে পারে এবং উয়ারী-বটেশ্বর প্রত্ন এলাকায় নতুন কিছু যোগ হতে পারে।

বহু যুগ আগে  নরসিংদীর বেলাব উপজেলার বাজনাব ইউনিয়নের চন্দনপুর গ্রামের ওপর দিয়ে কয়রা নামে একটি বিশাল নদী বয়ে যেত। এই নদীতে চলত লঞ্চ ও বড় বড় নৌকা।

নরসিংদীর বিভিন্ন এলাকায় বাণিজ্য করতে দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন এই নদী দিয়ে। কিন্তু কালের গতিতে নদীটি হারিয়ে গেছে। নদীর স্মৃতি হিসেবে চন্দনপুরের এক পাশে রয়ে গেছে ‘কয়রার খাল’। এই খালের কয়েক গজ দূরে মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে বিশাল গাছের টুকরো, ছোট-বড় পাথর ও মাটির তৈরি হাঁড়ির অংশবিশেষ।

জানা যায়, চন্দনপুর গ্রামের কয়েকজনের প্রায় ২০ বিঘা জমিতে দিঘি তৈরির জন্য মাটি খননের কাজ শুরু হয় এক মাস আগে। শ্রমিকরা মাটি খোঁড়ার সময় দেখেন, মাটির নিচ থেকে বিশাল আকৃতির গাছের অংশ বেরিয়ে আসছে, যেগুলো আনুমানিক ৭ থেকে ৮০ হাত লম্বা। এ ছাড়া উঠে আসছে ছোট-বড় পাথর। তবে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা প্রত্নতত্ত্ববিদরা ওই এলাকা পরির্দশন করেননি।

চন্দনপুর গ্রামের ষাটোর্ধ্ব মঞ্জু খন্দকার বলেন, শ্রমিকরা মাটি খননের সময় একের পর এক বড় বড় গাছ, পাথর ও মাটির তৈরি কিছু হাঁড়িপাতিল ও হাঁড়িপাতিলের ভগ্নাংশ বের হচ্ছে। এগুলো স্থানীয়রা বাড়িতে নিয়ে যাচ্ছে, কিছু আবার জমিতেই পড়ে আছে। আমার মনে হয়, এসব জিনিস প্রাচীন ও মূল্যবান।

স্থানীয়রা জানান, যে জায়গা দিয়ে কয়রা নদী প্রবহমান ছিল, সেখানে এখন ফসলি জমি, বাড়িঘর, ইটভাটা, রাস্তাঘাটসহ নানা স্থাপনা। এলাকাবাসীর ধারণা, হাজার বছর আগে বড় কোনো ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগে মাটি ওলটপালট হয়। চন্দনপুর গ্রামের মাটিও ওলটপালট হয়। এতে কয়রা নদী ভরাট হয়ে যায়। অনেক গাছ, পাথর ও মাটির জিনিসপত্র নদীর তলদেশে ছিল। এখন মাটি খুঁড়তেই এগুলো বেরিয়ে আসছে।

প্রত্নতাত্ত্বিক সামগ্রী সংগ্রাহক ও লেখক মুহাম্মদ হাবিবুল্লা পাঠান বলেন, উয়ারী-বটেশ্বর ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত মাটির নিচ থেকে অনেক প্রত্নসামগ্রী আবিষ্কৃত হয়েছে। চন্দনপুর উয়ারী-বটেশ্বর গ্রামের কাছাকাছি একটি গ্রাম। এখানে বর্তমানে মাটি খননের পর যেসব পাথর, মাটির তৈরি হাঁড়িপাতিল বের হয়ে আসছে, এগুলো অব্যশই গবেষণার দাবি রাখে। 

তিনি আরও বলেন , ওয়ারী গ্রামের পাশ দিয়ে প্রাচীনকালে কয়রা নদী প্রবাহিত ছিল। নদীটি ছিল প্রশস্ত। মাটি খননে যেসব বস্তু বের হয়ে আসছে, সেগুলো অস্তিত্বহীন কয়রা নদীর তলদেশে শত শত বছর ধরে মাটিচাপা মূল্যবান সামগ্রীও হতে পারে। 

বেলাব উপজেলা  ভারপ্রাপ্ত  নির্বাহী কর্মকর্তা  নাজমুল হাসান বলেন, কেউ এ ব্যাপারে লিখিতভাবে আমাদের অবগত করলে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জানাব। 


নবীন নিউজ/জা

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা