সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ২ দিনব্যাপী বার্ষিক নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ চলছে।
বুধবার (৬ মার্চ) সকাল ১০টার কিছুপর শুরু হয় ভোট গ্রহণ। ভোট চলবে বৃহস্পতিবার(৭ মার্চ) বিকেল ৫টা পর্যন্ত।
উচ্চ আদালতের এ নির্বাচনকে আইনজীবী সমাজে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
গত বছরের নির্বাচনে সহিংসতার ঘটনা দেশ জুড়ে আলোচিত হয়েছিল। তবে এবারও তেমন অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকলেও উৎসবমুখর ভোট হবে, এমন আশাই করছেন আইনজীবী ভোটাররা।
আওয়ামী লীগপন্থীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) নামে এবং বিএনপি-জামায়াতপন্থীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) নামে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
এবারের নির্বাচনে সাদা প্যানেলে সভাপতি প্রার্থী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী আবু সাঈদ সাগর, সম্পাদক পদে জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে নীল প্যানেলে সভাপতি পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভোটে লড়ছেন। এ দুজন গতবারের নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ দুই প্যানেলের বাইরে সভাপতি পদে জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ নির্বাচন করছেন। এ ছাড়া সম্পাদক পদে অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথী ও অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৩। গত কয়েক দিন আইনজীবী প্রার্থীরা প্রচার চালিয়েছেন। নির্বাচন পরিচালনায় ইতিমধ্যে জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরকে আহ্বায়ক করে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে।
গত নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের পূর্ণ প্যানেলে আওয়ামীপন্থীরা বিজয়ী হন।
নবীন নিউজ/পি
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর