সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

বন্যায় বিপর্যস্ত মিয়ানমার, বিদেশি সাহায্যের আহ্বান

নবীন নিউজ, ডেস্ক ১৪ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৩৩ এ.এম

সংগৃহীত ছবি

সংঘাত-বিধ্বস্ত মিয়ানমারে আকস্মিক বন্যায় বিভিন্ন অঞ্চল প্লাবিত ও প্রায় আড়াই লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিদেশি সাহায্যের আহ্বান জানিয়েছে জান্তা সরকার।

রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে শনিবার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য স্টার। 

প্রতিবেদনে বলা হয়, টাইফুন ইয়াগির প্রভাবে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত মিয়ানমারের বিভিন্ন অঞ্চল। ভয়াবহ এই বন্যায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এছাড়া ৫৯ হাজার ৪১৩টি পরিবারের ২ লাখ ৩৬ হাজার ৬৪৯ জন বন্যার কারণে বাস্তুচ্যুত হয়েছে। 

গ্লোবাল নিউ লাইট অব মায়ানমারের খবর অনুসারে, জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বৈঠকে সরকারি কর্মকর্তাদেরকে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পেতে বিদেশি দেশগুলোর সাথে যোগাযোগ করার নির্দেশ দিয়েছেন।

জান্তার মুখমাত্র জাও মিন তুন এক অডিও বিবৃতিতে বলেছেন, কিছু এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং রোববার পর্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। মধ্য মান্দালয় অঞ্চলে একটি সোনার খনির এলাকায় কয়েক ডজন অভিবাসী শ্রমিক ভূমিধসের পর নিখোঁজ হওয়ার খবর কর্তৃপক্ষ তদন্ত করছে।

জান্তা সরকারের বিরুদ্ধে এর আগে বিদেশ থেকে আসা মানবিক সহায়তায় বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। গত বছর দেশটির পশ্চিমে আঘাত হানা একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে প্রায় ১০ লাখ ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টাকারী সহায়তা গোষ্ঠীগুলোর ভ্রমণ অনুমোদন স্থগিত করেছিল জান্তা সরকার। 

জাতিসংঘ এই সিদ্ধান্তকে ‘অকল্পনীয়’ বলে নিন্দা জানিয়েছিল।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ