সোমবার ২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

কক্সবাজারে আটকা পড়েছেন হাজারো পর্যটক

নবীন নিউজ ডেস্ক ১৪ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৫১ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

চলতি মৌসুমের রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে গেছে কক্সবাজার শহরের প্রায় ৯০ ভাগ এলাকা। গত প্রায় তিন দশকে এই পরিমাণ জলাবদ্ধতা দেখেননি কক্সবাজারবাসী। আটকে পড়া পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

টানা ভারী বর্ষণে পাহাড় ধস ও ট্রলারডুবিতে এই জেলায় আটজন নিহত হয়েছেন। সড়ক-উপসড়কে পানি উঠে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শহরের হাজারও বসতবাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে লাখ লাখ টাকার মালামাল। এছাড়া কক্সবাজার সদরসহ আটটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। এসব এলাকায় দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ।

গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে কক্সবাজারে। গত বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত কক্সবাজার জেলায় মোট ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত।

অতিবৃষ্টিতে জেলা শহরের প্রায় ৮৫ শতাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। শহরের প্রধান সড়ক, সমুদ্র সৈকত সংলগ্ন সড়কসহ অন্তত ৪০টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে যায়৷ সেই সাথে শহরের শতাধিক দোকানপাটের মালামাল নষ্ট হয়েছে। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে সৈকতে হোটেল মোটেল জোনের সব সড়ক ডুবে গেছে। কলাতলীতে অবস্থিত পাঁচ শতাধিক হোটেল মোটেলে অবস্থান নেয়া পর্যটক আটকা পড়েছেন।

এছাড়া উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ি ঢলের পানিতে বেশ কয়েকটি বসতি ডুবে যায়। জেলার চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া, রামু, উখিয়া, টেকনাফ, ঈদগাঁও এবং কক্সবাজার সদরের নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাওয়ায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সৃষ্ট বন্যায় ক্ষতির মুখে পড়েছে বীজতলা, পানের বরজ এবং সবজি ক্ষেত। ইতোমধ্যে আট উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বাঁকখালি এবং মাতামুহরী নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নতুন করে শত শত এলাকা প্লাবিত হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বৃষ্টিপাত শুরু হলেও ভারী বর্ষণ শুরু হয় দুপুর সাড়ে ১২টা থেকে। এরপর রাত সাড়ে ১২টা পর্যন্ত টানা ১২ ঘণ্টার ভারী বর্ষণ মানুষের কর্মজীবন অনেকটাই থামিয়ে দেয়।

এদিকে, ভারী বর্ষণের কারণে জেলার অধিকাংশ পাহাড়ে ফাটল দেখা দিয়েছে। বেশ কিছু এলাকায় ভূমিধসের ঘটনাও ঘটছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সদরের ঝিলংজা দক্ষিণ ডিককুল এলাকায় পাহাড় ধসে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানের পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- মিজানের স্ত্রী আঁখি মণি (২৮), মেয়ে মিহা জান্নাত (১২) ও লতিফা ইসলাম (৯)। পাহাড়ের পাদদেশে মিজানের বাড়ি অবস্থিত হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে শহরের হালিমারঘোনায় পাহাড় ধসে জাহেদ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে।

অন্যদিকে, উখিয়া ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা হলেন, ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-২ ব্লকের কবির আহমেদের ছেলে আব্দুর রহিম, আব্দুল হাফেজ এবং আব্দুল ওয়াহেদ।

শুক্রবার বিকেলে বঙ্গোপসাগরের কক্সবাজার লাবণী এলাকায় ঝড়ো হাওয়ার কবলে পড়ে ২৩ জেলে নিয়ে ‘এফবি রশিদা’ নামে একটি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় উদ্ধার মোহাম্মদ জামাল (৩৭) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ট্রলারটির আরও চার মাঝিমাল্লা নিখোঁজ রয়েছেন।

কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাশন কমিশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, ভারী বর্ষণে উখিয়া ১৪ নম্বর হাকিম পাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে তিনটি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। স্বেচ্ছাসেবকেরা বিধ্বস্ত ঘর বাড়িতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

কক্সবাজার আবহাওয়া কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে শুক্রবার দুপুর ৩টা পর্যন্ত কক্সবাজারে ৫০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মৌসুমে এটি এক দিনে সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড। আরও কয়েক দিন ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ  ঢাকা মেইলকে বলেন, শুক্রবার সকালে ঝিলংজায় ঘটনাস্থলে গিয়ে নিহত তিনজনের পরিবারকে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ের ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে লোকজনকে সরিয়ে আনা হচ্ছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি পৃথক টিম মাঠে নেমেছে৷

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন