বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

‘মাহমুদাকে শ্বাসরোধে হত্যার পর সাক্ষী না রাখতে ঘুমন্ত তিশা ও সাহেদকে খুন করি’

নবীন নিউজ ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৪ ০৩:২৭ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

মাহমুদাকে শ্বাসরোধে হত্যার পর খুনের সাক্ষী না রাখতে ঘুমন্ত তিশামণি এবং সাহেদকেও শ্বাসরোধে এবং সর্বশেষ কাঠের ফালি দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করি- কুমিল্লার হোমনায় চাঞ্চল্যকর তিন খুনের আসামি গ্রেপ্তার আক্তার হোসেন প্রথমে হোমনায় পুলিশের কাছে ও পরে কুমিল্লায় আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে হত্যার দায় স্বীকার কারে স্বীকারোক্তিমূলক এমন জবানবন্দি দেন।

হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসীন মাসুদ রানা রোববার (৮ সেপ্টেম্বর) এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আক্তার হোসেন স্বীকারোক্তিতে জানিয়েছে সে মাহমুদাকে চাচী সম্বোধন করতো। আক্তার হোসেনের কাছ থেকে বিভিন্ন সময়ে নিহত মাহমুদা আক্তার সাত চল্লিশ হাজার টাকা ধার নেন। বুধবার তাকে ওই টাকা দেওয়ার কথা বলেই মাহমুদা তাকে বাড়িতে নেন। বাড়িতে যাওয়ার সময় সঙ্গে আঁখ ও সিঙ্গারা নিয়ে যান। রাত আটটার সময় সে ওই বাড়িতে যায়। সেখানে আঁখ, সিঙ্গারা খেয়ে-দেয়ে রাত দশটার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। আক্তারকেও ঘরের মেঝেতে ঘুমাতে দেন। এর আগে টাকা পয়সার লেনদেন নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়।’ 

মীর মহসীন মাসুদ রানা আরও বলেন, ‘এ রাগে-ক্ষোভে রাত প্রায় দুইটার দিকে প্রথমে মাহমুদা আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে করে হত্যা করে। এসময় মাহমুদার একমাত্র ছেলে শাহেদ *৯* ও ভাসুরের মেয়ে তিশামণি *১৪* ঘুমিয়ে ছিল। আক্তার মনে মনে চিন্তা করে আমি যে, এই ঘরে ছিলাম শাহেদ ও তিশামণি দেখছে, তারা তো সকালে লোকজনের কাছে বলে দিবে। এই ধারণা থেকে কোনো সাক্ষী না রাখতে ঘুমন্ত শাহেদ ও তিশামণিকে একই কায়দায় হত্যা করে। পরে কাঠের একটি ফালি দিয়ে মাথায় আঘাত করে থেঁতলে রক্তাক্ত জখম করে তাদের মৃত্যু নিশ্চিত করে। পরে ভোরে ফজরের নামাজের আগেই আক্তার পালিয়ে যায়।’

প্রকাশ, বৃহস্পতিবার সকালে উপজেলার বড় ঘাগটিয়া গ্রামের শাহপরানের ঘর থেকে তার স্ত্রী মাহমুদা আক্তার *২৭* একমাত্র ছেলে শাহেদ ও তার ফুফাত ভাইয়ের মেয়ে দুলালপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী তিশামণি এর লাশ উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। পরে এ ঘটনায় নিহত মাহমুদা আক্তারের বাবা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পরদিন শুক্রবার প্রযুক্তির মাধ্যমে হোমনা পৌরসভার শ্রীমদ্দি চরেরগাঁও গ্রামে নিজ বাড়ি থেকে আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শনিবার তার জবানবন্দি রেকর্ডের জন্য কুমিল্লায় ম্যাজিস্ট্রেটের নিকট পাঠানো হয়। জবানবন্দি রেকর্ডের পর তাকে সেখান থেকে জেলা কারাগারে পাঠানো হয়।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা