নবীন নিউজ ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৪ ১১:৩০ এ.এম
সংগৃহীত ছবি
সমাজের কাছে কিছু বিস্ফোরক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় প্রথমেই মধুমিতা বলেন, ঠিক কোন কাজটা করা উচিত বুঝে উঠতে পারছি না। যাই করছি, তাই নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে।
এ সময় অভিযোগ তুলে মধুমিতা বলেন, আমি এখন ইংরেজিতে কথা বলছি। এই দেখে লোকে বলবে, দিদি বাংলায় কথা বলতে অসুবিধা হয়?
আবার স্পষ্ট বাংলায় কথা বললে অবাঙালি বন্ধুরা অভিযোগ করবেন, তারা কিছু বুঝতেই পারছেন না। শাড়ি পরে ছবি দিলে বলবে, সারা দিন ছোট পোশাক পরে এখন আবার শাড়ি পরেছে!
আফসোস করে মধুমিতা বলেন, এত কথা বলছি বলে বলা হবে, আমি নাটক করছি। আবার ধীরে কথা বললে বলা হবে, ন্যাকামি করছি।
ভিডিও বার্তা থেকে জানা যায়, পূজা করার ধরন নিয়েও কটাক্ষের শিকার হতে হয় তাকে। মধুমিতার ভাষায়, পূজা করলেও বলা হবে নাটক করছি। আসলে আমাদের নারীদের সব সময়ই কটাক্ষ করা হয়।
এরপরই মধুমিতা জানান, সমাজে একা থাকা নারীর জীবন আরও কঠিন। উদাহরণ তুলে মধুমিতা বলেন, কাল যদি আমাকে কেউ হেনস্থা করে, তা হলে লোকে বলবে, আরে ও তো ডিভোর্সি! ও একা থাকে। এসময় মধুমিতা সমাজের কাছে প্রশ্ন তোলেন, ডিভোর্সি আর একা থাকি বলে আমাকে হেনস্থা করার ছাড়পত্র পাওয়া যাবে?
ভিডিওর শেষে মধুমিতা ক্ষোভ প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেন, এখন থেকে নিজের পোস্টের মন্তব্য বিভাগে করা কোনো মন্তব্যের দিকে তাকাবেন না তিনি। নেটিজেনদের কটূক্তিতে বিরক্ত অভিনেত্রী।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’