নবীন নিউজ ডেস্ক ০৮ সেপ্টেম্বার ২০২৪ ০৯:১৭ এ.এম
সংগৃহীত ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেছেন, ৯০ শতাংশ মুসলমানদের দেশে মুসলমানরা বুক ফুলিয়ে কথা বলতে পারছে না। আজকে জালেমরা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, আমরা তা মেনে নিতে পারি না। একমাত্র ইসলামী শাসনই দেশের মানুষকে মুক্তি দিতে পারে। মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করিম বলেন, শুধু দল বা নেতা পরিবর্তনে করে মানুষের শান্তি ও মুক্তি আসতে পারে না। আমরা দেশে অনেকের শাসনই দেখেছি কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন দেখিনি। আজকে মানুষ ন্যায়বিচার পাচ্ছে না। অনেক নিরীহ মানুষ কারাগারে বন্দি রয়েছেন।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পরে আমরা দেখলাম আবার দখলদারি, চাঁদাবাজি, গুন্ডামি শুরু হয়েছে। এর জন্য ছাত্র-জনতা জীবন দেয়নি। আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক। যেখানে কেউ গুন্ডামি করবে, চাঁদাবাজি করবে তাদেরকে ধরে বেঁধে রেখে আমাদের খবর দেবেন।
হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে ফয়জুল করিম বলেন, হিন্দু ভাইদের বলতে চাই আগামী দুর্গাপূজায় আগের চেয়ে আরো বেশি উৎসব আমেজে উদযাপন করবেন। তবে মনে রাখবেন, ধর্ম যার যার উৎসবও তার তার। আর দুর্গাপূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা তার উপযুক্ত জবাব দেবে ইনশাআল্লাহ...।
সংগঠনের গাজীপুর মহানগর শাখার সভাপতি মো. ফাইজুদ্দিনের সভাপতিত্বে গণসমাবেশে আরো বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি রেজাউল করিম আবরার, শামসুর রহমান মুজাহিদ, ইঞ্জিনিয়ার এহেতাশামুল হক পাঠান, হাবিবুর রহমান মিয়াজি, হারুনুর রশিদ প্রমুখ।
নবীন নিউজ/পি
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?