সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জালিয়াতির মামলায় আদালত ৩৫ কোটি ৫০ লাখ ডলার জরিমানা করেছেন দেশটির একজন বিচারক, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ হাজার ৯০০ কোটি টাকা। তবে সুদসহ এই অংক দাঁড়াতে পারে ৪৫ কোটি ডলার। সম্পত্তির মূল্য সম্পর্কে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যকে এই জরিমানা দিতে হবে ট্রাম্পকে।
এর একদিন পর শনিবার তিনি ঘোষণা করেছেন যে সে নতুন ব্যবসায় নেমেছেন। তিনি ফিলাডেলফিয়ার ’স্নিকার কন’এ বক্তব্য রাখার সময় ডায়াসের ওপর এক জোড়া সোনালি রঙের জুতা রাখেন এবং 'ট্রাম্প স্নিকার' বাজারজাতের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
ট্রাম্প বলেছেন, ‘এটি এমন কিছু যা আমি ১২ বছর, ১৩ বছর ধরে কথা বলছি এবং আমি মনে করি এটি একটি বড় সাফল্য হতে যাচ্ছে।’
একটি নতুন ওয়েবসাইটে জুতাটি তালিকাভুক্ত করা হয়েছে। এর দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার বা প্রায় ৪৫ হাজার টাকা। এই মডেলটির নাম দেওয়া হয়েছে ‘নেভার সারেন্ডার হাই-টপ স্নিকার।’ জুতায় ট্রাম্পের নামের আদ্যাক্ষর ‘টি’ খোদাই করা রয়েছে এবং এর ওপরের অংশে যুক্তরাষ্ট্রের পতাকার ছবি দেওয়া হয়েছে।
ওয়েবসাইটে ট্রাম্প আরও দুই জোড়া জুতাও তালিকাভুক্ত করেছেন। সেগুলোর নাম দিয়েছেন 'টি' এবং '৪৫'। এগুলোর মূল্য প্রতিজোড়া ১৯৯ মার্কিন ডলার বা প্রায় ২২ হাজার টাকা। জুতার বিজ্ঞাপনে ওই ওয়েবসাইটে বলা হয়, কমপক্ষে ১০ জোড়া জুতায় ট্রাম্পের অটোগ্রাফ থাকবে।
শনিবার রাতে প্রথম লটে ১ হাজার জোড়া জুতা বিক্রির জন্য ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই সব জুতা 'সোল্ড আউট' বা বিক্রি হয়ে যায়।
ট্রাম্প জানিয়েছেন, তিনি গত ১২-১৩ বছর ধরে এই ব্যাবসার পরিকল্পনা ছিল তার মাথায়। এই ব্যাবসাতে ব্যাপক সাফল্যের ব্যাপারে তিনি বেশ আশাবাদী বলেও জানিয়েছেন।
ওয়েবসাইট অনুসারে, ট্রাম্প বা তার কোনো সংগঠন এই জুতা উৎপাদন, ডিজাইন , বাজারজাতকরণের সাথে সরাসরি জড়িত নন। একটি চুক্তির ভিত্তিতে তারা ট্রাম্পের নাম ও ছবি ব্যবহার করছে।
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ