নবীন নিউজ ডেস্ক ০৫ সেপ্টেম্বার ২০২৪ ১২:০২ পি.এম
সংগৃহীত ছবি
কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গতকাল সন্ধ্যা থেকে শুরু হয় ‘রাত দখল’ কর্মসূচি। অন্য সবার মতো তাতে যোগ দিতে গিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যামবাজারে যাওয়ার পরই তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা; তার গাড়িতেও হামলা চালানো হয়।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, গতকাল সন্ধ্যা থেকে কলকাতার শ্যামবাজারের পাঁচমাথা মোড়ে আন্দোলনে শামিল হন অগণিত মানুষ। তাতে অংশ নেন টলিউডের তারকারাও। প্রায় মধ্যরাতে সেখানে পৌঁছান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবিচারের দাবিতে সুর চড়ান ঋতুপর্ণা।
কিছুক্ষণের মধ্যে এ অভিনেত্রীকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। অভিনেত্রীকে উদ্দেশ্য করে ‘গো ব্যাক’, ‘ধিক্কার’ স্লোগান দেন আন্দোলনকারীরা। এ পরিস্থিতিতে দ্রুত গাড়িতে ওঠেন ঋতুপর্ণা। তাতেও পরিস্থিতি সামলানো কার্যত অসম্ভব হয়ে ওঠে। গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। অভিনেত্রীর গাড়ি লক্ষ্য করে বোতল ছোড়া হয়। এরপর ঋতুপর্ণা কোনোক্রমে এলাকা ছাড়েন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ঋতুপর্ণা গাড়িতে উঠে বেরিয়ে যেতে চাইলেও তা সম্ভব হচ্ছিল না। কারণ ঋতুপর্ণার গাড়িতে রীতিমতো ধাক্কা দিতে থাকেন আন্দোলনকারীরা। কিছুটা দূরে এগিয়ে গিয়ে অভিনেত্রীর গাড়ি একটু দাঁড়ায়, ফের গাড়িতে ধাক্কা মারতে মারতে দৌড়াতে থাকেন এক যুবক। এক যুবক চিৎকার করে বলতে থাকেন— ‘ঋতুপর্ণা পালিয়েছে।’
উল্লেখ্য, গত ১৪ আগস্ট ‘নারীদের রাত দখল’ কর্মসূচি পালিত হয়। তখন কলকাতায় না থাকার কারণে অংশ নিতে পারেননি ঋতুপর্ণা। তবে এর দু’দিন পর প্রতীকী প্রতিবাদ জানিয়ে শঙ্খ বাজিয়ে একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে চরম কটাক্ষের শিকার হন ঋতুপর্ণা সেনগুপ্ত। গতকাল একই কর্মসূচি ডাকা হয়, কলকাতায় থাকার কারণে তাতে যোগ দেন এই অভিনেত্রী।
নবীন নিউজ/ পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’