নবীন নিউজ, ডেস্ক ০৫ সেপ্টেম্বার ২০২৪ ১০:৫০ এ.এম
যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাই স্কুলে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন।
স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। স্কুলটি জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে ৪৫ মাইল বা প্রায় ৭২ কিলোমিটার উত্তর–পূর্বে অবস্থিত।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল প্রাঙ্গনে হঠাৎ গোলাগুলি শুরু হয়। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী ও দুজন শিক্ষক।
আহত ৯ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি। শুধু বলা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বয়স ১৪ বছর।
হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি জর্জিয়া পুলিশ। এমনকি এ হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও জানায়নি তারা।
স্থানীয় শেরিফ জুড স্মিথ এই হামলাকে ‘বর্ণনাতীত নৃশংসতা’ বলে আখ্যা দিয়েছেন।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঘটনার কয়েক মিনিটের মধ্যে আইন প্রয়োগকারীরা ঘটনাস্থলে পৌঁছায়। অস্ত্রধারী আত্মসমর্পণ করে। সে হাল ছেড়ে দেয়, মাটিতে পড়ে যায় এবং অফিসাররা তাকে হেফাজতে নেয়।
বিদ্যালয়ে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, একের পর এক এ ধরনের ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ