নবীন নিউজ ডেস্ক ০৫ সেপ্টেম্বার ২০২৪ ১০:২৩ এ.এম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন ছাত্র ও দুইজন শিক্ষক রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত নয়জন।
স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিদ্যালয়টি জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টা থেকে ৪৫ মাইল বা প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী বেঁচে আছে। তার বয়স ১৪ বছর। তাকে আটক করা হয়েছে। হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আইন প্রয়োগকারী সংস্থার একটি সূত্র মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে জানিয়েছে, ১৪ বছর বয়সী ওই কিশোর সেই স্কুলে পড়ে কি-না তা এখনো জানা যায়নি। সিএনএনও নিশ্চিত করেছে, বুধবারের এই গুলিবর্ষণের ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের (জিবিআই) পরিচালক ক্রিস হোসে এক ব্রিফিংয়ে বলেন, বন্দুকধারীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিচার করা হবে।
হোসে জানান, বন্দুকধারী সম্পর্কে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। স্কুলটির সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি-না, থাকলে সেটিও যাচাই করা হচ্ছে। গুলিবিদ্ধ আরও নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হোসে।
হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, গুলিবিদ্ধ রোগী ছাড়াও প্যানিক অ্যাটাকের উপসর্গ নিয়ে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোলাগুলির ঘটনার পর স্কুলটি বন্ধ ঘোষণা করা হয়েছে। কাউন্টির সুপারিন্টেনডেন্ট ডালাস লেডাফ জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে ব্যারো কাউন্টির স্কুলগুলো বন্ধ থাকবে।
এদিকে বিদ্যালয়ে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, “একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না।”
নবীন নিউজ/ পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ