নবীন নিউজ, ডেস্ক ০৩ সেপ্টেম্বার ২০২৪ ১১:২৭ এ.এম
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি ব্যক্তিগত বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে বিমানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন।
বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (২ সেপ্টেম্বর) ক্যারিবীয় দেশ ডোমিনিকান রিপাবলিক থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ব্যক্তিগত বিমান জব্দ করে যুক্তরাষ্ট্র। ‘ফ্যালকন নাইন জিরো জিরো-ই.এক্স’ মডেলের বিমানটিকে পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয়।
যুক্তরাষ্ট্রের দাবি, বিমানটি অবৈধভাবে ১ কোটি ৩০ লাখ ডলার দিয়ে কিনে যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষদিকে ও ২০২৩ সালের শুরুর দিকে ফ্লোরিডাভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে বিমানটি কিনেছিলেন বলে একটি তদন্তে উঠে এসেছে। নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিলেন তারা। এরপর বিমানটিকে অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলায় রপ্তানি করা হয়েছিল।
ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি মারকেঞ্জি ল্যাপয়েন্টে বলেছেন, ডোমিনিকান রিপাবলিক কর্তৃপক্ষ বিমানটি জব্দ করতে যুক্তরাষ্ট্র সরকারকে খুব বেশি সহায়তা করেছে।
ভেনেজুয়েলা সরকার সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক বিবৃতিতে বলেছে, বিমান জব্দ করার ঘটনাটি ডাকাতি ছাড়া আর কিছু না। যুক্তরাষ্ট্রের অবৈধ এই পদক্ষেপ দেশটির ‘পুনরাবৃত্ত অপরাধমূলক অনুশীলন’।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ