ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসেও দিশা পাটানি নিজের জায়গা করে নিয়েছেন । নায়িকাদের ভিড়ে হারিয়ে যাননি । এবার দিশাকে দেখা যাবে করণ জোহরের ‘যোদ্ধা’ ছবিতে। ছবিটিতে সিদ্ধার্থের পাশাপাশি দিশাকেও অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। ছবিটির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে নিজের শুরুর দিনগুলোর কথা স্মরণ করেছেন অভিনেত্রী। সঙ্গে করণের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।
আহমেদাবাদে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘যোদ্ধা’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, রাশি খান্না ও দিশা পাটানি।
যোদ্ধার মতো ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে আত্মহারা দিশা। তিনি বলেছেন, ‘এই ছবির চিত্রনাট্য পড়ে মুহূর্তের মধ্যেই হ্যাঁ বলেছিলাম। এটা এমন এক ছবি, যার জন্য এত দিন অপেক্ষা করছিলাম।
অ্যাকশন এমন এক জিনিস, যা আমি সব সময় পর্দায় তুলে ধরতে চেয়েছি। ছবিটিতে ভরপুর অ্যাকশন আছে। শুটিংয়েও খুব মজা হয়েছে।’
‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’র মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন দিশা। এরপর তাঁকে ‘ভারত’, ‘বাগী টু’, ‘মালাং’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো ছবিতে দেখা গেছে। দিশা জানিয়েছেন, তিনি আজ যে জায়গায় পৌঁছেছেন, তার কৃতিত্ব করণ জোহরকে দিতে চান।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘আজ আমি অভিনেত্রী হয়েছি করণ জোহরের কারণেই। যখন মডেলিং করতাম, তখন উনি আমাকে দেখেছিলেন। ওই সময় আমার বয়স ছিল মাত্র ১৮ বছর। আমি মনে করি, তখন করণ আমাকে না দেখলে, আজ আমি হয়তো এই জায়গায় পৌঁছাতে পারতাম না।’
দিশা যোদ্ধা ছবিতে তাঁর সহকর্মীদের সম্পর্কে বলেন, ‘সিড দারুণ ছেলে। ও খুব পেশাদার। ও সব সময় আমার পাশে দাঁড়িয়েছে। সাহায্য করেছে।’
সাগর আমব্রে ও পুষ্কর ওঝা পরিচালিত ছবিটি ২৫ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে।
নবীন নিউজ/জা
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’