রবিবার ১৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

দুর্গাপ্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

নবীন নিউজ, ডেস্ক ০২ সেপ্টেম্বার ২০২৪ ১০:২৩ এ.এম

সংগৃহীত ছবি

শারদীয় দুর্গাপূজার দিনক্ষণ গণনা শুরু। এ উৎসবে প্রধান উপজীব্য প্রতিমা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে মেহেরপুরে চলছে প্রতিমা তৈরির কাজ। সম্প্রতি মেহেরপুর শহরের বড় বাজারে অবস্থিত শতবর্ষী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে কারিগরদের প্রতিমা তৈরি করতে দেখা যায়। নিভৃতে নিপুণ হাতের ছোঁয়ায় এখন চলছে খড় আর কাদামাটি দিয়ে প্রাথমিক কাজ। কিছুদিন বিরতি দিয়ে প্রতিমাতে দেওয়া হবে রংতুলির আঁচড়।

কোলাহল মুক্ত পরিবেশে মৃৎশিল্পী সজল কুমার পাল, সজীব কুমার পাল ও বনমালী কুমার পাল দলবদ্ধ হয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। তারা এসেছেন মাগুরা জেলার মহম্মদপুর এলাকা থেকে।

জানা যায়, একটি মণ্ডপের প্রতিমা তৈরিতে এই মৃৎশিল্পীদের তিন থেকে চার দিন সময় লাগে। আর বড় মণ্ডপের হলে সেক্ষেত্রে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত সময় লেগে যায়। মেহেরপুরে দুইটি মণ্ডপের প্রতিমা তৈরির কাজ করছেন তারা। একটি মণ্ডপে প্রতিমার প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে। সিদ্ধেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণের প্রতিমাটির প্রাথমিক কাজ এরই মধ্যে শেষ হয়েছে। অন্য আরেকটি প্রতিমা তৈরি করে ১৫ দিন পর ফের মেহেরপুরে আসবেন তৈরিকৃত প্রতিমাগুলোতে রংতুলির আঁচড় দিতে। প্রতিবছরই তারা অধীর আগ্রহে দেবীদুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকেন। শুধু জীবিকার জন্যই নয় এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসা।

প্রতিমার কারিগর সজল কুমার পাল বলেন, ‘আমি ১২ বছর ধরে এই মন্দিরে প্রতিমার তৈরির কাজে নিয়োজিত আছি। প্রতিবছর আমরা ১০ থেকে ১২টি প্রতিমা তৈরি করি। এসব তৈরি করে পারিশ্রমিক হিসেবে যে অর্থ উপার্জন করি এটা মোটামুটি। তবে টাকার চেয়ে ধর্মীয় অনুভূতি ও ভক্তি আমাদের মধ্যে বেশি কাজ করে।’

অপর কারিগর সজীব কুমার পাল বলেন, ‘এখানে আমি এবারই প্রথম কাজ করছি। প্রতিমাটির কাজ সমাপ্ত হলে আমরা আরও তিন-চারটি প্রতিমার কাজ করব।’

মৃৎশিল্পী বনমালী কুমার পাল বলেন, ‘মেহেরপুর জেলায় আমরা দুটি কাজ করেছি, একটি হালদার পাড়ায় ও অন্যটি বড় বাজারে। এ বছর আমি আমার দল নিয়ে এ পর্যন্ত নয়টা প্রতিমা তৈরি করেছি। বাকি সময়ে আরও চার-পাঁচটা বানাব। প্রাথমিকভাবে প্রতিমা তৈরির ১০ থেকে ১৫ দিন পর আমরা সেগুলোতে রং করি।’

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কিছুদিন পরই দেবী দুর্গা আসবেন মর্তলোকে। তার এই আগমনকে ঘিরে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন সারা দেশের প্রতিমা তৈরির কারিগর মৃৎশিল্পীরা। বাঙালি হিন্দুর উৎসবের ঢাকে কাঠি পড়া শুরু হয় মহাষষ্ঠী থেকে। আগামী ৯ অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে দুর্গাপূজা শুরু হবে আর শেষে হবে ১৩ অক্টোবর বিজয়া দশমীতে।

নবীন নিউজ/জেড

আরও খবর

news image

কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস

news image

এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক

news image

টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

news image

আপাতত কমছে না শীতের প্রকোপ

news image

ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর

news image

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী

news image

ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের

news image

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

news image

চকবাজারের আবাসিক ভবনে আগুন

news image

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ

news image

বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ

news image

চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!

news image

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

news image

কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ

news image

অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news image

যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার

news image

ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী

news image

বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা

news image

ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী

news image

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

news image

কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা

news image

ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর

news image

আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও

news image

বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়

news image

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

news image

দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস

news image

মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক

news image

বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই

news image

বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি

news image

শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা