নবীন নিউজ ডেস্ক ০২ সেপ্টেম্বার ২০২৪ ০৯:৪৯ এ.এম
সংগৃহীত ছবি
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল গোটা ভারত। রোববার (১ সেপ্টেম্বর) এদে যোগ দিয়ে রাস্তায় নামলেন টালিউডের তারকারাও।
এদিন কলকাতার কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে নাগরিক সমাজ। সেই মিছিলে সামিল হন অভিনেত্রী অপর্ণা সেন, স্বস্তিকা মুখোপাধ্যায়, চৈতি ঘোষাল, সোহিনী সরকার, উষসী চক্রবর্তী, অপরাজিতা আঢ্য। ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, সত্যম ভট্টাচার্যসহ আরও অনেকে।
মিছিলের শেষে ১১ দফা দাবি জানিয়ে ধর্মতলায় অবস্থান করেন টলিউডের অভিনেতা-অভিনেত্রী এবং নাগরিক সমাজ। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর, শিক্ষা, নারী ও শিশু কল্যাণ ও পরিবহন দপ্তরসহ চারটি বিভাগে চিঠি পাঠিয়েছেন আন্দোলনকারীরা।
তাদের দাবি, যতক্ষণ না সরকারিভাবে কোনো কর্মকর্তা এসে কথা বলেন, ততক্ষণ ধরনা থেকে উঠবেন না।
এদিন রাত যত বাড়ে, জনসমাগমও তত বাড়তে থাকে। পাশাপাশি, গানে ও কবিতায় প্রতিবাদ করতে থাকেন আন্দোলনকারীরা।
বাংলাদেশের ইথুন বাবুর লেখা ‘দেশটা তোমার বাপের নাকি’ প্রতিবাদী গানে সুর মেলাতে দেখা যায় ধর্মতলার ধরনা মঞ্চের আন্দোলনকারীদের। গান ছাড়াও আন্দোলনকারীরা স্লোগান দিতে থাকেন, ‘আমার রাস্তা আমার রাত, ধর্ষকেরা নিপাত যাক।’
ধরনায় উপস্থিত উষসী, সোহিনী, স্বস্তিকা, বিদীপ্তরাও স্লোগান তুলছেন, ‘তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’।
আন্দোলনে যোগ দিয়ে অভিনেত্রী সোহিনী সরকার বলেন, এই ‘থ্রেট কালচার’ বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আর জি করের নির্যাতিতার বিচার না পাওয়া পর্যন্ত এ আন্দোলন থামবে না।
ধরনা মঞ্চে বসে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, সবাই দলে দলে ধর্মতলায় আসুন। যতক্ষণ না বিচার পাচ্ছি, বসছি আমরা। চলে আসুন আর পাশের মানুষকে জানান। একটা হাসপাতালে যদি এরকম ঘৃণ্য ঘটনা হতে পারে, তাহলে ভারতবর্ষের যে কোনো জায়গায় এই ঘটনা ঘটতে পারে। সব রাজ্যের নারীরা আওয়াজ তুলুন বিচারের দাবিতে।
যতক্ষণ না সরকারের পক্ষে সদুত্তর পাওয়া যাচ্ছে। এই অবস্থানে অনড় থাকবেন বলে জানান স্বস্তিকা।
তবে এদিন ধর্মতলায় এই আন্দোলনের মধ্যেও ঘটে গেছে এক অপ্রীতিকর ঘটনা। মঞ্চের যে জায়গায় অবস্থান করছিলেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা, সেখানেই আচমকা হঠাৎ ঢুকে পড়েন এক মত্ত যুবক। সঙ্গে সঙ্গে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেযন আন্দোলনকারীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম তাপস পাল। তাকে হেয়ার স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয়েছে।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ