নবীন নিউজ ডেস্ক ০২ সেপ্টেম্বার ২০২৪ ০৮:৫৩ এ.এম
সংগৃহীত ছবি
রায়পুরে মাদকের টাকা না পেয়ে মাকে ঘরে বেঁধে আগুন দিয়ে পালিয়েছেন মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় রোববার রাতে মা ওহিদা বেগম (৫৮) বাদী হয়ে রায়পুর থানায় লিখিত অভিযোগ দেন।
এর আগে সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত জাবেদ হোসেন (২৭) পলাতক।
এলাকাবাসী জানান, মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে প্রায় ঝগড়া করতের জাবেদ। ঘরের আসবাবপত্রও ভাঙচুর করতেন। ছয় মেয়ে ও একমাত্র ছেলে হওয়ায় জাবেদের অত্যাচার গত সাত বছরেরও বেশি সময় ধরে সহ্য করে আসছে পরিবারটি।
মাদকের টাকার জন্য শনিবার রাতেও মায়ের সঙ্গে ঝগড়া করেন তিনি। একপর্যায়ে পরনে থাকা জামা দিয়ে মায়ের গলা পেঁচিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এই ধারাবাহিকতায় রোববার মাকে বসতঘরে হাত-পা বেঁধে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যান জাবেদ। পরবর্তীতে মা ওহিদা বেগমের চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। এসময় রায়পুর ফায়ার সার্ভিসে ফোন করা হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে বসতঘরের সব আসবাপত্র পুড়ে যায়।
জাবেদের বড় বোন কামরুন নাহার বলেন, ‘আমার ভাই কয়েক বছর ধরে মাদকাসক্ত। সে ঘরে আগুন লাগিয়েছে। আমরা তার বিচার চাই। মায়ের কাছে ৫০ হাজার টাকা চেয়েছে। আমাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ’
ওহিদা বেগম বলেন, ‘স্বামীর শেষ সম্বল শেষ করে দিয়েছে আমার মাদকাসক্ত ছেলে। প্রতিদিন টাকার জন্য মারধর করত। মেয়েদের বাড়িতে আসতে দেয় না। আমার একমাত্র ছেলে। সে যেন সুস্থ হয়। এটাই আমার চাওয়া। তবুও আমি ছেলের বিচার চাই।’
রায়পুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, রাতে এক নারীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা