নবীন নিউজ ডেস্ক ২৬ আগষ্ট ২০২৪ ০২:২২ পি.এম
সংগৃহীত ছবি
গাজীপুরের কালীগঞ্জে সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার পুত্রের হত্যা মামলার অন্যতম আসামি তৌহিদুল ইসলাম রিমন (৩২) নামে এক দুর্ধর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তার নামে হত্যা, অস্ত্র, ছিনতাই, মাদকসহ অন্তত ৬টি মামলা রয়েছে।
রবিবার (২৫ আগস্ট) বিকেলে পৌরসভার খঞ্জনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম রিমন ভাদগাতী এলাকার সাইদুল ইসলাম ওরফে মোসেলেহ উদ্দিন মাস্টার ছেলে।
সোমবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রোববার বিকেলে রিমন ব্যাটারি চালিত অটোরিকশা যোগে খঞ্জনা এলাকায় আসলে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করে। পরে তারা রিমনকে টেনে হেঁচড়ে অটোরিকশায় তুলে পার্শ্ববর্তী কুমারটেক তালতলা এলাকায় নিয়ে মৃত্যু নিশ্চিত করে সড়কের পাশে ফেলে রেখে চলে যায়।
নিহতের বাবা সাইদুল ইসলাম ওরফে মুসলেহ উদ্দিন মাস্টার বলেন, রবিবার বিকেলের দিকে আমার ছেলে অটো রিকশায় করে খঞ্জনা এলাকায় গেলে আব্দুস সাত্তার, আলামিন, আলী হোসেন ও মাসুদের নেতৃত্বে আগে থেকেই উৎপাতে থাকা ১০ থেকে ১৫ জনের একটি দল তার ওপর হামলা করে। দেশীয় অস্ত্র দিয়ে ও পরজুপরি আঘাতের ফলে সেখানেই সে গুরুতর জখম হয়। পরে তারা তাকে টেনে পার্শ্ববর্তী কুমার টেক নিয়ে যায়। সেখানে তার মৃত্যু নিশ্চিত করে তারা তাকে ফেলে রেখে চলে যায়।
তিনি আরো বলেন, এ ঘটনায় থানায় এখনো অভিযোগ দায়ের করেনি তবে তার প্রক্রিয়া চলছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রাত পৌনে ৮টার দিকে সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩০ জুলাই রাতে কালীগঞ্জের সাবেক এমপি মোখলেছুর রহমান জিতু মিয়ার ছেলে হাবিবুর রহমান ফয়সাল (৩২) কে বুকে গুলি করে হত্যা করে তৌহিদুল ইসলাম রিমন। ওই ঘটনায় নিহতদের বোন মাসুমা সুলতানা মুক্তা বাদী হয়ে রিমনকে প্রধান করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। ওই মামলার ৫ নাম্বার আসামি তৌহিদুল ইসলাম রিমন হত্যায় অভিযুক্ত আব্দুল সাত্তার।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা