নবীন নিউজ ডেস্ক ২৬ আগষ্ট ২০২৪ ১২:২৬ পি.এম
সংগৃহীত ছবি
স্মরণকালের ভয়াবহতম বন্যায় কবলিত দেশ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়িসহ আশপাশের জেলাগুলো প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে অর্ধকোটির বেশি মানুষ। এই মানবিক বিপর্যয়ে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ।
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের চলচ্চিত্রশিল্পী, অভিনেতা-অভিনেত্রীরাও।
তবে এই মুহূর্তে দেশের বাইরে থাকলেও দেশের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে ভীষণ উদ্বিগ্ন প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী ও প্রযোজক ববিতা। ৯ আগস্ট ববিতা কানাডা যান তার একমাত্র সন্তান অনিকের কাছে। সেখানে গিয়েও তার মন একেবারেই ভালো নেই।
বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে ভীষণ মন খারাপ অভিনেত্রীর। তবে বন্যাদুর্গত এলাকার মানুষকে সহযোগিতা করতে এবার বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসহ কেউ কেউ ব্যক্তিগতভাবে এগিয়ে আসছে, এটাই অনেক সাহসের বিষয়, এমনই অভিমত ববিতার।
ববিতা বলেন, ‘প্রতিটি মুহূর্ত কানাডায় অনেক উৎকণ্ঠা, উদ্বিগ্নতার মধ্য দিয়ে কাটছে। নানা সংবাদমাধ্যমে তো খবর শুনছি, পাশাপাশি আমার পরিবারের সদস্যদের কাছ থেকেও আপডেট নিচ্ছি। বাংলাদেশে স্মরণকালের এ বন্যা প্রতিরোধে সব শ্রেণীর মানুষ যেভাবে কাঁধে কাঁধ রেখে সম্মিলিতভাবে কাজ করছে, তাতে আবারো প্রমাণিত হয়েছে বাংলাদেশীরা জীবন বাজি রেখে কাজ করতে পারে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্যাদুর্গত এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষকে উদ্ধার করছে, আবার তারা খাদ্যও সরবরাহ করছে। নিরাপদ জায়গায় এনে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। কেউ কেউ ব্যক্তিগভাবে ফান্ড সংগ্রহ করে নানা ধরনের খাবার নিয়ে বন্যাদুর্গতদের পাশে থাকছে। সবার মধ্যে যে এদের পাশে থাকার আন্তরিক প্রচেষ্টা, এটাই বাংলাদেশীদের চিরায়ত রূপ। আল্লাহর কাছে দোয়া করি, দ্রুত যেন বন্যা থেকে আমরা পরিত্রাণ পাই।’
বর্তমানে সিনেমা থেকে দুরেই আছেন ববিতা। তার কাছে বেশ কয়েকজন পরিচালক গল্প শোনাতেও গিয়েছিলেন। কিন্তু কোনো গল্পই তার মন ছুঁয়ে যায়নি। যে কারণে তাকে নতুন সিনেমায় দেখার সুযোগও হয়ে ওঠেনি। আদৌ আর ববিতাকে নতুন সিনেমায় দেখা যাবে কিনা তা এখন সময়ের ব্যাপার।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’