নবীন নিউজ, ডেস্ক ২২ আগষ্ট ২০২৪ ০৪:০০ পি.এম
বিশ্বব্যাপী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হচ্ছে। এসব প্রযুক্তি ব্যবহারের উন্মাদনায় মেতে উঠেছে সবাই। বর্তমানে স্মার্টফোন বা ডিজিটাল আসক্তি সবার মধ্যেই কমবেশি দেখা যায়। হাতের মুঠোফোনটি ছাড়া জীবন একেবারে অসম্ভব। ফোনে চার্জ না থাকলে ব্যতিব্যস্ত হয়ে পড়া, সময়ে সময়ে কোনো প্রয়োজন ছাড়াই কোনো নোটিফিকেশন এসেছে কি না দেখা এবং ঘণ্টার পর ঘণ্টা নিউজফিড স্ক্রল কিংবা রিলের রাজ্যে হারিয়ে যাওয়া। এ এক অদ্ভুত জগৎ!
নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা জেনজি হিসেবেই পরিচিত, তাদের কাছে এ এক অভ্যাসে পরিণত হয়েছে। আর বিনোদন নেওয়ার অভ্যাস অনেক বড় ক্ষতি করছে এই জেনজিদের। তাদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়া বিরূপ প্রভাব ফেলছে বলে টকার রিসার্চের সাম্প্রতিক এক সমীক্ষায় উঠে এসেছে। সমীক্ষায় প্রতি ৪ জনের মধ্যে ৩ জন জেনজি মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাবের জন্য সোশ্যাল মিডিয়াকে দোষারোপ করেছে।
সমীক্ষায় দেখা গেছে, ৬২ শতাংশ নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের সোশ্যাল মিডিয়া ফিড ‘রিসেট’ করতে আগ্রহী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দৌলতে কোনও ব্যক্তি যদি লাগাতার একই ধরনের ফিড অনলাইনে দেখে, তা হলে সেই একই ধরনের নানা ফিড তার স্ক্রিনে আসবে। এ থেকে বের হতে চায় জেনজি়দের একটা বড় অংশ।
জুনের ২০ তারিখ থেকে ২৪ তারিখের মধ্যে নিয়মিত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন এমন ২ হাজার ব্যক্তির মধ্যে অনলাইনে এই সমীক্ষা চালায় টকার রিসার্চ। এর মধ্যে টিকটক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করেন এমন ২০ শতাংশ করে এবং ফেসবুক ব্যবহার করেন এমন ১৩ শতাংশ উত্তরদাতা এই প্ল্যাটফর্মগুলির ব্যবহার তাদের মনে খারাপ প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন।
সমীক্ষায় অংশ নেওয়া অর্ধেকেরও বেশি অর্থাৎ ৫৩% হতাশ বোধ করেছেন যে তাদের সোশ্যাল মিডিয়া ফিডে তারা যা দেখতে চায় তার সঙ্গে মেলে না। ৫৪ শতাংশ আবার নিজেদের ফিডের ওপর নিয়ন্ত্রণ না থাকার কথা জানিয়েছেন। অর্থাৎ, চাইলেও তারা নিজেদের রুচি বা পছন্দের সঙ্গে যায় এমন কনটেন্ট দেখতে পাচ্ছেন না। শারীরিক নিগ্রহ, রাজনীতি এবং যৌন আবেদনপূর্ণ কনটেন্ট এ ধরনের মানসিক অশান্তির প্রধান কারণ হিসাবে গণ্য করা হয়েছে।
সমীক্ষায় ৬৬ শতাংশ উত্তরদাতা সোশ্যাল মিডিয়ায় ফেরত আসার কারণ বলে এই একঘেয়েমির কথাই জানিয়েছেন। অন্য কারণগুলির মধ্যে হাসিখুশি জীবন কাটানো (৫৯ শতাংশ), গতানুগতিকতার বাইরে কিছুটা অন্য ধরনের সময় কাটানো (৫৫ শতাংশ), সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে ওয়াকিবহাল থাকা (৪৯ শতাংশ) এবং বন্ধুদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা (৪৪ শতাংশ) রয়েছে।
এলজি ইলেক্ট্রনিক্সের মার্কিন বিপণন প্রধান লুইস গিয়াগ্রান্দে বলেন, সোশ্যাল মিডিয়ায় আমরা যে কনটেন্টগুলো দেখি তাতে অ্যালগরিদম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কিছু সহজ পদক্ষেপ রয়েছে যা মানুষ তাদের ফিড ‘রিসেট’ করতে পারে, যাতে তারা তাদের পছন্দের ইতিবাচক কনটেন্ট আরও বেশি উপভোগ করতে পারে। যা আপনাকে হাসায়, তখন সেটাতে কিছুটা অতিরিক্ত মনোযোগ দিন।
নবীন নিউজ/জেড
Hacked By YAM!N_69
অন্যান্য শিল্পের তুলনায় এআই নিয়ে বেশি উদ্বিগ্ন আমেরিকানরা
সাইবার হামলার শিকার ডাকসুর ছাত্রদল-শিবিরের প্রার্থীরা
আইফোন ব্যবহারকারীদের জন্য আসছে দুঃসংবাদ
ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি
মানসিক অসুস্থতা বাড়াতে পারে চ্যাটজিপিটি
বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্টারলিংকের কাজ শুরু
সিক্স-জি ইন্টারনেট যুগে কেমন হবে বিশ্ব?
সাত দিনে ৭৭ মিনিট বিঘ্ন হবে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা
একেবারে বন্ধ হয়ে যাচ্ছে স্কাইপ
বিশ্বজুড়ে ফেসবুকে হঠাৎ বিভ্রাট
যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ফেসবুকে যেসব পোস্ট করলে হতে পারে জেল
ভারতের ব্যান্ডউইথ আমদানি সীমিত করল বিটিআরসি
এখন থেকে ফেসবুক লাইভ ভিডিও সংরক্ষণ করা যাবে ৩০ দিন
মোবাইল অপারেটরদের নতুন করে তরঙ্গ বরাদ্দ দেবে বিটিআরসি
ফোনের ব্যাক কভারে টাকা রাখলে হতে পারে যেসব বিপদ
উন্নত এআই চ্যাটবট পরিষেবাগুলো বিনামূল্যে প্রদান করবে বাইডু
ই-সিম বাংলাদেশে পিছিয়ে কেন?
মোবাইল ব্যাংকিংয়ে ইতিহাসে সর্বোচ্চ লেনদেন
পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু, ধ্বংস হতে পারে যে শহর
রিল-শর্টসে মস্তিষ্কে কী ঘটছে, জানেন?
চীনা এআই সুনামিতে লণ্ডভণ্ড বিশ্ব প্রযুক্তি
হোয়াটসঅ্যাপে ইসরাইলি স্পাইওয়্যারের নজরদারি!
কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সৌরঝড়ের পূর্বাভাস: গবেষণার নতুন দিগন্ত
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে
পৃথিবীর দিকে ধেয়ে আসছে অ্যাস্টারয়েড, ২০৩২ সালে আঘাত হানার আশঙ্কা
আজ পাসওয়ার্ড পরিবর্তন করার দিন