নবীন নিউজ ডেস্ক ২২ আগষ্ট ২০২৪ ১০:৩০ এ.এম
সংগৃহীত ছবি
ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে, কখনো বা উদ্ভট পোশাক পরে সমালোচনার জন্ম দেন। এবার নিজের পরনের পোশাকে আগুন ধরিয়ে বিপত্তি ঘটালেন উরফি। এতে তার চোখের পাপড়ি ও ভ্রু পুড়ে গেছে।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন উরফি। তাতে দেখা যায়, উরফির পরনে কালো রঙের চাপা পোশাক। নিচের দিকে বৃত্তের মতো মোড়ক। কারসাজিতে বৃত্তাকার অংশে আগুন ধরিয়ে দেন উরফি। সেই অগ্নিশিখায় পুড়ে যায় তার ভ্রু ও চোখের পাপড়ি। এ ভিডিওর ক্যাপশনে উরফি লেখেন— ‘আমার ভ্রু, চোখের পাপড়ি পুড়ে গেছে। তবে সবকিছুই সার্থক হয়েছে।’
বলিউড লাইফের তথ্য অনুসারে, উরফিকে এবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। ওয়েব সিরিজের নাম ‘ফলো কারলো ইয়ার’। উরফির জীবনের উত্থান-পতন তুলে ধরা হয়েছে এই সিরিজে। এরই প্রচার অনুষ্ঠানে নিজের পরনের পোশাকে আগুন ধরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এই অভিনেত্রী।
এর আগে ইন্ডিয়া টুডে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়ে জীবনের গল্প বলেছিলেন উরফি জাভেদ। এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘আমি মুম্বাই এসে ৭ বছর সংগ্রাম করেছি। ১৭ বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে এসে ভবঘুরের মতো ঘুরে বেড়িয়েছি। আমি আগে থেকেই পোশাকের ব্যাপারে সাহসী ছিলাম। কিন্তু আমার বাবা খুব রক্ষণশীল; যার জন্য বাবা আমাকে মারধর করতেন। ওই সময়ে আমার কাছে দুটো অপশন ছিল। এক. আত্মহত্যা করা। দুই. নিজের মতো দুনিয়া গড়তে বাড়ি থেকে পালিয়ে যাওয়া। পরে আমি দ্বিতীয় পথ বেছে নিই।’
অজ্ঞান না হওয়া পর্যন্ত উরফিকে তার বাবা মারধর করতেন। এসব তথ্য উল্লেখ করে অন্য একটি সাক্ষাৎকারে উরফি বলেছিলেন, ‘‘আমি কিছু লোকজনের ‘শিকার’ হয়েছিলাম। আত্মীয়-স্বজনরা এমন করলে মানা যায়। কিন্তু নিজের বাবা এমন করলে মেনে নেওয়া সহজ না। দুই বছর অনেক শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করেছি, লোকজন খারাপ শব্দে আমায় ডাকত। যতক্ষণ অজ্ঞান না হই ততক্ষণ বাবা মারতেন।’
পরবর্তীতে উরফির বাবা তাদের ছেড়ে অন্য একটা বিয়ে করলে জীবনে শান্তি ফিরে বলেও জানান এই অভিনেত্রী।
‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’