নবীন নিউজ ডেস্ক ২০ আগষ্ট ২০২৪ ১০:৫৮ এ.এম
সংগৃহীত ছবি
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিত্য মেনন। দুপুরে খেতে বসেছিলেন কাজের ফাঁকে। নতুন একটা চিত্রনাট্য নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনাপর্বের বিরতিতে খাওয়া-দাওয়া। হঠাৎ শুনলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেরা অভিনেত্রীর ঘরে আছে তার নাম।
এমন বিস্ময়কর ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না নিত্য। নিজেকে খুব সাধারণ একজন অভিনয়শিল্পী মনে করেন তিনি। দুনিয়ার কোথায় কী হচ্ছে, কবে পুরস্কার ঘোষণা করা হবে এসব নিয়ে তার তেমন মাথাব্যাথা নেই। কিন্তু লোকে যখন ফোন করে এ খবর তাকে দেয়, তখন তার আনন্দের সীমা থাকে না!
গত ১৬ আগস্ট ঘোষণা করা হল ভারতের ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেদিন যোগাযোগ করা হলে এ রকম প্রতিক্রিয়াই জানিয়েছেন তামিল সিনেমা ‘তিরুচিত্রমবলম’-এর নায়িকা। সত্যিই কি এতটাই উদাসীন ছিলেন তিনি? নিত্য মেনন ভারতের এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আজ পুরস্কার ঘোষণা করা হবে সেটা জানতাম। কিন্তু সেই ঘোষণা শোনার অপেক্ষায় ছিলাম না। কারণ আমি যে পুরস্কার পেয়ে যেতে পারি, সেটা আমার মাথায় আসেনি। দুপুরে খেতে বসেছিলাম, একজন ফোন করে বলল আমি পুরস্কার পেয়েছি।’
খবরটি জানার পর কেমন লেগেছেলি তার? নিত্য বলেন, ‘খবরটা ছড়িয়ে পড়ার পর আত্মীয়-স্বজন, ভক্ত-অনুরাগীদের কাছে থেকে এত এত কল পাচ্ছিলাম যে, সেটা সত্যিই অবিশ্বাস্য। সবাই এত উচ্ছ্বসিত ছিল যে, মনে হচ্ছিল আমার পুরস্কার পাওয়ার খবরে তারা আমার চেয়ে খুশি হয়েছে। এত ভালোবাসা ধারণ করার মতো জায়গা আমার হৃদয়ে নেই। কেউ কেউ তো এমনভাবে আনন্দ করছে যেন, পুরস্কারটা আমি না, তারা পেয়েছে।’
এ বছর যৌথভাবে সেরা নায়িকার পুরস্কার দেওয়া হয়েছে। সেরা অভিনেত্রী হিসেবে আরও পুরস্কার পাচ্ছেন গুজরাটি ছবি ‘কচ এক্সপ্রেস’-এর নায়িকা মানসী পারেখ। এ বছর দেশটির জাতীয় পুরস্কারে দক্ষিণ ভারতের সিনেমার ছড়াছড়ি।
‘তিরুচিত্রমবলম’ সিনেমায় নিত্য মেননের চরিত্রটির নাম ‘শোবানা’। তার বিপরীতে ছিলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুশ। কিন্তু শোবানা পুরস্কার পাওয়ার মতো চরিত্র না! সংবাদমাধ্যমের এমন প্রতিক্রিয়ায় নিত্য বলেন, ‘বিষয়টা নিয়ে কথা বলতে এখন বেশ লাগছে। আমি আসলে এমন চরিত্রে অভিনয় করতেই চেয়েছি, যেটা করার সময় আমার ভালো লাগবে, আর দেখা সময় দর্শকের ভালো লাগবে। অন্যকে আনন্দ দিতে পারার চেয়ে বড় কোনো পুরস্কার হয় না।’
২০০৬ সালে কর্ণাটকী সিনেমা ‘৭ ও ক্লক’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় নিত্য মেননের। ২০১১ সালে ‘আলা মোদালাইন্দি’ দিয়ে মানুষের নজর কাড়েন তিনি। পরে ‘ওকে কনমনি’, ‘মেরসল’, ‘বেঙ্গালুরু ডেজ’-এর মতো ছবিতে দেখা গেছে তাকে। শুধু দক্ষিণী ছবিই নয়, হিন্দি ছবি ‘মিশন মঙ্গল’-এ অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পন্নু, সোনাক্ষী সিনহাদের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘ব্রেথ’ সিরিজে ছিলেন অভিষেক বচ্চনের বিপরীতে।
নবীন নিউজ/পি
কলকাতায় পুরস্কার পেল রাশেদ মানিকের 'প্রাণবিক'
১০ বছর পর পর্দায় ফিরছে রণবীর-দীপিকা জুটি
হঠাৎ কেন গান ছাড়ছেন তাহসান, কারণ জানালেন নিজেই
ছেলেটার সঙ্গে যখন প্রেম করি, তখন তার কিছুই ছিল না: অহনা
৩ হাজার রোজাদারকে নিয়ে ইফতার করলেন থালাপতি বিজয়, পড়লেন নামাজও
প্রতি রিফ্রেশে ধর্ষণের সংবাদ: শবনম ফারিয়া
বাড়ি থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্ন
সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম: শ্যামন্তী
ব্ল্যাকমেইল করে আমাকে দিয়ে সোনাপাচার করানো হয়: অভিনেত্রী
ইতিহাসের পাতায় উঠছে ‘কেটি পেরি’র নাম
‘অনেক ডিরেক্টর, কো-আর্টিস্ট আমার সঙ্গে কাজ করতে চাইতেন না’
কাতার মাতাবেন বাংলাদেশের একঝাঁক তারকা
বিএনপির কমিটিকে পকেট কমিটি বলে তোপের মুখে কণ্ঠশিল্পী কনকচাঁপা
আপাতত কোনো তদন্ত নয়, সাময়িক স্বস্তি পেলেন মিঠুন
৯৯টি বাড়ির মালিক মিকা, নেপথ্য রহস্য ফাঁস করলেন গায়ক
‘শয়তানের খপ্পর থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে প্রায় দুই বছর’
আজানের সুর কানে এলে গায়ে কাঁটা দেয় : সৌমিতৃষা
আবরারের স্বাধীনতা পুরস্কারের ক্যাটাগরি ‘মুক্তিযুদ্ধ’ হওয়া উচিত: ফারুকী
বাজারে সয়াবিন তেলের সংকট, গণপিটুনির কথা বললেন ওমর সানী
হ্যাকিংয়ের শিকার শ্রেয়া ঘোষাল, সতর্কবার্তা দিলেন শিল্পী
বাড়ছে সিনেমার সংখ্যা, যেসব শর্তে মিলবে সরকারি অনুদান
জামিল আহমেদের পদত্যাগে যা বললেন ফারুকী
‘দাড়ির জন্য আমাকে গান পয়েন্টে রাখা হয়েছিল’
জীবনের অন্য রকম একটা সময় কাটছে স্বাগতার
‘বেশি রিটেক দিতে হয়নি, সুন্দরভাবে শেষ করেছি’
আমি রাজনীতি থেকে বিরতি নিয়েছি: হিরো আলম
অস্কার জয়ী তারকা জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর লাশ উদ্ধার
তেলেগু অভিনেতা-রাজনীতিবিদ পোসানি কৃষ্ণ মুরলি গ্রেফতার
প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু: প্রভা
‘১৮ বছরের বড় স্বামী, লোকে বলতেন- টাকার জন্য বিয়ে করেছি’