নবীন নিউজ ডেস্ক ১৯ আগষ্ট ২০২৪ ০৩:১৩ পি.এম
সংগৃহীত ছবি
রাজধানীর পান্থপথ সিগন্যাল থেকে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা মোড় পর্যন্ত পুরো সড়ক বন্ধ। এ পথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলের ব্যবসায়ী, দোকানকর্মীরা বিক্ষোভে নেমেছেন। শপিং মল ইনচার্জের পদত্যাগ দাবিসহ বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করছেন তাঁরা।
সোমবার(১৯ আগস্ট) দুপুর গিয়ে দেখা যায়, পান্থপথ সিগন্যালে ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন। সেখানে লেখা, ‘স্বৈরাচার অত্যাচারী ইনচার্জ করিমের পদত্যাগ’।
আন্দোলনরত কয়েকজন মুঠোফোন ব্যবসায়ী বলেন, আপত্তি সত্ত্বেও গত জানুয়ারি থেকে বসুন্ধরা সিটির বেজমেন্টে মোবাইল মার্কেট সরিয়ে নেওয়া হয়। এ জায়গাটি অনেকটা দমবন্ধের মতো পরিস্থিতি। ক্রেতারা হাঁসফাঁস করেন। বেজমেন্ট–১–এ শুধু টয়লেট–সুবিধা আছে, কিন্তু ২–এ নেই। সবাইকে প্রয়োজন হলে ওপরে যেতে হয়।
ব্যবসায়ীদের দাবি, সরকারিভাবে বেজমেন্টে কোনো অনুমতি না থাকায় তাঁরা লাইসেন্স–সংক্রান্ত কোনো কাজে সরকারি দপ্তরে গেলে ঝামেলা পোহান। কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে পারতেন না। মার্কেট ইনচার্জ মহসিন করিমের কাছে কোনো সমস্যার কথা বলা যেত না। তিনি দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দিতেন এবং খারাপ ব্যবহার করতেন।
শাহাদাত হোসেন নামের আরেকজন মুঠোফোন ব্যবসায়ী বলেন, সকাল ৯টা থেকে তাঁরা মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। বসুন্ধরা গ্রুপ থেকে তাঁদের আলোচনার জন্য বলেছেন, কিন্তু ইনচার্জের পদত্যাগ ছাড়া তাঁরা আলোচনায় বসবেন না।
বেলা ১টা পর্যন্ত মার্কেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন ব্যবসায়ী, কর্মীরা। ভবনে প্রবেশের সিঁড়ির সামনে বসুন্ধরা সিটির লোকজন ছাড়াও সেনাবাহিনী, বিজিবির সদস্যরা রয়েছেন।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন