নবীন নিউজ, ডেস্ক ০২ মার্চ ২০২৫ ১০:৪৫ এ.এম
অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন দিলে জনগণ বিএনপিকেই বেছে নেবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, বিএনপি এ দেশের সাধারণ মানুষের দল। জাতির সব ক্লান্তিলগ্নে বিএনপি মানুষের পাশে ছিল। এখনো এ দেশের মানুষের জন্য কাজ করে চলেছে বিএনপি।
রমজান উপলক্ষে শনিবার রাজধানীর মিরপুরে দুটি কর্মসূচিতে অসহায় মানুষের মধ্যে ইফতার ও খাদ্যসামগ্রী, ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং বাংলাদেশ শিক্ষক সমিতি ঢাকা মহানগর উত্তরের দ্বিবার্ষিক সম্মেলনে আমিনুল হক এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, পরিপূর্ণ সংস্কারের জন্য দরকার দেশে একটি জাতীয় নির্বাচন, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের একটি মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে। আবার কেউ কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, যাতে দেশে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং বিদেশি প্রভুদের বোঝাতে পারে বাংলাদেশের মানুষ ভালো নেই।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নির্বাচনে বিএনপিকে ভয় পায়। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ বিএনপিকেই বেছে নেবে।
দিনব্যাপী অনুষ্ঠানগুলোতে আমিনুল হকের সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ।
এরপর বিকালে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে লক্ষীপুর জেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদ স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বক্তব্য দেন। এসময় আরও বক্তব্য দেন-বিএনপি চেয়াপারসন উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া,বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।
নবীন নিউজ/জেড
চরমোনাই পীরের সম্মানে আসন ছাড়লো জামায়াত
ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী নাহিদ ইসলামকে শোকজ
‘আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার’
অবশেষে এনসিপি ছাড়ার কারণ জানালেন তাসনিম জারা
“কারাগারে ভুল চিকিৎসার কারণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু”
তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
খালেদা জিয়া কবর থেকেও জাতিকে নেতৃত্ব দেবেন: প্রিন্স
“জুলাই যোদ্ধারা আমাদের উপর দায়িত্ব দিয়ে গেছে”
নির্বাচনের আগেই নিজেকে ‘এমপি নিশ্চিত’ করলেন জামায়াত প্রার্থী
৭১ সালেই তাদেরকে দেশের মানুষ দেখেছে : তারেক রহমান
১৭ বছর কে কোথায় ছিল আমরা দেখেছি
একই দিনে দুই ভোটের ঘোষণায় জনগণের অভিপ্রায় উপেক্ষিত হয়েছে: জামায়াত
ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও!
বিএনপি মনোনীত প্রার্থী এরশাদের পরিস্থিতি স্থিতিশীল
বিএনপি প্রার্থী এরশাদ গুলিবিদ্ধের সময় যা হয়েছিল
২৩৭ আসনে এমপি প্রার্থীদের তালিকা দিলো বিএনপি
নির্বাচনের আগে গণভোট না হলে এর কোনো মূল্য নেই: জামায়াত আমির
চলতি বছরে আ. লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৩ হাজার নেতাকর্মী গ্রেফতার
দুর্বল শাসন ব্যবস্থাই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ: অজিত দোভাল
এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি
ফ্যাসিবাদবিরোধী সব দল নিয়ে জোট করবে বিএনপি
বিএনপি নেতাকে ১০ লাখ টাকার চেক দেওয়া কর্মীর অ্যাকাউন্টে ৩৪১২ টাকা
এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ
নির্বাচনে বিএনপি জিতলে প্রধানমন্ত্রী কে হবেন?
৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
করোনার মতো পিআর নামক ভাইরাস থেকে মুক্তি চাই
নির্বাচনে এনসিপি ১৫০ আসন পাবে, বিএনপি ৫০–১০০-এর বেশি পাবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
‘বিএনপি কারও ওপর কিছু চাপিয়ে দিয়ে রাজনীতি করে না’