নবীন নিউজ, ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০১:১১ পি.এম
পৃথিবী হলো পরীক্ষা কেন্দ্র। সব মানুষ পরীক্ষার্থী। এ পরীক্ষার ব্যাপ্তিকাল সারা জীবন। দুনিয়ার এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে পরকালে পাওয়া যাবে কাঙ্খিত জান্নাত। জান্নাতে প্রবেশ করতে পারলেই মানুষের দুনিয়ার জীবন সফল হবে। এমন কয়েকজন বিশিষ্ট সাহাবি আছেন, যারা দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তারা কত সৌভাগ্যবান! তারা দুনিয়াতে থাকতেই মহাসফলতার সংবাদ পেয়েছেন।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একসঙ্গে ১০ জন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাদের বলা হয় আশারায়ে মুবাশশারা অর্থাৎ ১০ জন সুসংবাদপ্রাপ্ত। হাদিসে বর্ণিত হয়েছে, বিখ্যাত সাহাবি হজরত সাইদ ইবনে যায়েদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘দশজন লোক জান্নাতে যাবে। তারপর নাম ধরে ধরে এভাবে বলেছেন- আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলি জান্নাতি, তালহা জান্নাতি, জুবায়ের ইবনে আওয়াম জান্নাতি, আবদুর রহমান ইবনে আউফ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ জান্নাতি। আমি কি দশম ব্যক্তির নাম বলব?’
সাহাবিরা বললেন, ‘কে তিনি?’ তিনি নীরব থাকলেন। সাহাবিরা আবার বললেন, ‘কে তিনি?’ তিনি বললেন, ‘সে হলো সাইদ ইবনে যায়েদ।’ সুনানে আবু দাউদ
কারও কারও ধারণা, সব সাহাবির মধ্য থেকে কেবল ১০ জন সাহাবি জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। তাদের এ ধারণা সঠিক নয়। এই ১০ জন ছাড়াও আরও অনেক সাহাবি হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। এ কথা তো প্রায় সবারই জানা, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -এর নাতি হাসান ও হুসাইন রা. জান্নাতের যুবকদের সর্দার হবেন এবং তাদের মা হজরত ফাতেমা রা. জান্নাতের নারীদের সর্দারনী হবেন। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বলেন, ‘আজ রাতে একজন ফেরেশতা অবতরণ করেছে, যে আর কখনো আসেনি। সে আমাকে সুসংবাদ শুনিয়েছে যে, ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারনী আর হাসান ও হুসাইন হবে জান্নাতের যুবকদের সর্দার। জামে তিরমিজি
নবীন নিউজ/জেড
মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা
চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান
মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?
বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়
বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ
স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল
অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়
আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা
একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!
ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম
রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?
ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী
রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?
রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা
অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?
মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা
ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে
আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?
ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে
যেসব কারণে রোজার ক্ষতি হয় না
জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?
ইফতারের আগে করা যায় যেসব আমল
রোজা আদায় না করলে যে শাস্তি
মানুষের সেবা করার সেরা মাস রমজান
‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’
রমজানে যে ৭ আমল বেশি করতে হবে
রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন
ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার
রমজান মাসের গুরুত্ব ও ফজিলত
রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?