নবীন নিউজ, ডেস্ক ১২ আগষ্ট ২০২৪ ০৯:৪৮ এ.এম
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ছাত্রলীগের নেতাদের কক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ দেশি অস্ত্র, মদের বোতল ও যৌন উত্তেজক বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছেন শিক্ষার্থীরা।
রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক ছাত্র হলের কক্ষগুলোতে অভিযান চালান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, এদিন দুপুর ১২টার দিকে ছাত্রলীগের রুমগুলোতে অবৈধ অস্ত্র আছে এমন অভিযোগ এনে তল্লাশি অভিযানের অনুমতি চান হল প্রভোস্টদের কাছে; কিন্তু প্রভোস্ট লিখিত অনুমতিপত্র চাইলে তার সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে অন্য শিক্ষকদের মধ্যস্থতায় প্রভোস্টসহ সাধারণ শিক্ষার্থীরা এই তল্লাশি অভিযান পরিচালনা করেন।
এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল, শেখ রাসেল হল, শহীদ জিয়াউর রহমান হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অভিযান পরিচালনা করেন।
তল্লাশি অভিযানে ছাত্রলীগের সভাপতি মানিক শীল, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ অন্য নেতাকর্মীদের রুম থেকে দেশি অস্ত্র, ছুরি, হাতুড়ি, কাটার প্লাস, হকিস্টিক, মদের বোতল, কনডম, যৌন উত্তেজক ও জন্মনিরোধক সামগ্রী, টেন্ডারের কাগজপত্র, চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত উদ্ধার করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মানিক শীল এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এ ছাড়া অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ হোসেন তালুকদার মোবাইল ফোনে কোনো মন্তব্য করতে চাননি।
নবীন নিউজ/জেড
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা