নবীন নিউজ, ডেস্ক ১১ আগষ্ট ২০২৪ ১০:৩৩ এ.এম
বাবা মায়েরা চান সন্তান তাদের সব কথা শুনুক, বুঝুক এবং মেনে নিক। কিন্তু এই চাওয়া পুরণ হওয়া প্রায় অসম্ভব। শিশুর নিজের চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা আছে। বিশেষজ্ঞরা জানাচ্ছন, শিশু অবাধ্য হওয়ার বেশ কয়েকটি কারণ আছে।
অধুনা জীবন-যাপনে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। বাবা-মায়েরা অনেক সময় টিভি-মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। এই সময়ে শিশু বাবা মায়ের মনোযোগ আকর্ষণের চেষ্টা করে। এরপর মনোযোগ আকর্ষণে ব্যর্থ হলে অনেক সময় অতিরিক্ত রাগের প্রকাশ করে। বাবা মায়েরা শিশুকে ব্যস্ত রাখার জন্য টিভি বা মোবাইল দিয়ে রাখেন। এগুলোর অধিক ব্যবহারের ফলে শিশুর নার্ভ উত্তেজিত হয়। ফলে তাকে কোনো কথা বললে সে মানতে চায় না বরং উল্টো উত্তেজিত হয়ে পড়ে।
অনেক সময় বাবা মায়ের নির্দেশনা শিশুর কাছে অস্পষ্ট মনে হয়। ঠিকঠাক বুঝে উঠতে পারে না যে তার কি করা উচিত। আবার ক্লান্তি, অবসাদ বা হতাশা থেকে শিশু অনেক সময় চুপচাপ হয়ে যায়। সে আগ্রহ হারিয়ে ফেলে। এই অবস্থায় শিশু বাবা মায়ের কথা উপেক্ষা করতে পারে। সুতরাং শিশু অবাধ্য কেন হচ্ছে তার কারণ বোঝা উচিত এবং সেই অনুযায়ী শিশুর সঙ্গে আচরণ করা উচিত।
শারীরিক সমস্যা কিংবা মানসিক চাপের কারণেও শিশু নেতিবাচক আচরণ করতে পারে। সেক্ষেত্রে শিশুর চিকিৎসার প্রয়োজন হতে পারে। তবে শিশুর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন বাবা মায়ের ভালোবাসা, সময় আর মনোযোগ।
ইউনিসেফের পরামর্শ, সন্তানের সঙ্গে কথা বলার জন্য আপনার দৈনন্দিন রুটিন থেকে কমপক্ষে ২০ মিনিট সময় বরাদ্দ করুন।
শিশুর সঙ্গে একসঙ্গে ঘরের কাজ করতে পারেন। শিশুর কোনো আচরণে বিরক্ত হলে তাকে বকাবকি করবেন না। বরং এমন কিছু করতে পারেন যাতে সে আনন্দ খুঁজে পায়।
নবীন নিউজ/জেড
শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়
কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে
যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা
সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন
তরমুজের বিচি খেলে কী হয় জানেন?
রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না
ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে
যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে
গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়
সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা
পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!
চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন
প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন
খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?
সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা
তেলাপোকার দুধ নাকি সুপারফুড!
কালোজিরা ৭ রোগের মহৌষধ
তামাক ও ধূমপানের প্রভাব
গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী
অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না
ফোন পানিতে পড়ে গেলে যা করবেন
জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ
ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন
আলু খেলে ওজন বাড়ে?
লাউ খাওয়ার ৫ উপকারিতা
যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়
ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?
কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে
যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল
পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন