নবীন নিউজ ডেস্ক ১০ আগষ্ট ২০২৪ ১২:০৭ পি.এম
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রীর পদ থেকে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সরকারি বেসরকারি স্থাপনায় বেশুমার হামলার মধ্যে আক্রান্ত হয়েছে প্রধান বিচারপতির বাসভবনও। এসময় হামলাকারীরা যে যার মত করে যা খুশি নিয়ে গেছেন। তবে অন্য অনেক ভবনের মত এখানে আগুন ধরানো হয়নি।
শুক্রবার রাজধানীর হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনের প্রধান ফটকে কোনো নিরাপত্তারক্ষীর দেখা মেলেনি। বিনা বাধায় ফটক দিয়ে ঢুকে পড়া গেল ভবনটিতে।
সরকারি চাকরিতে কোটা নিয়ে মাঠে নামা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের দাবিতে ডাকা অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিন পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর পর বিকেলে মিছিল নিয়ে প্রধান বিচারপতির বাসভবনের ঢুকে পড়ে একদল মানুষ। তারা বাসভবন ভাঙচুরের পাশাপাশি ভবনের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যান।
ফটকের ভেতরে একেবারে প্রবেশমুখ থেকে ভেতরে পর্যন্ত ছড়ানো রয়েছে বিভিন্ন মালামাল। দূর থেকেও ভবনে ভাঙচুর চালানোর চিত্র স্পষ্ট।
অনেকক্ষণ অপেক্ষা করেও কথা বলার মতো কাউকেই পাওয়া যায়নি। এর মধ্যে জুমার নামাজ পড়তে যাওয়া বেইলি রোডের এক বাসিন্দা জানান, হামলা চালানোর পর থেকে এখানে কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। এভাবেই পড়ে আছে এই বাসভবন।
ভবনটিতে অতর্কিত হামলার কিছুক্ষণ আগেই প্রধান বিচারপতি বাসভবন থেকে বের হয়ে যান বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে।
সন্ধ্যার পর এই বাসভবনের বিপরীত পাশে বিচারপতিদের আবাসিক ভবন জাজেস কমপ্লেক্সেও হামলার ঘটনা ঘটে। বিপুলসংখ্যক লোক জমায়েত হয়ে বিচারপতিদের উদ্দেশে নানা কটূক্তি করতে থাকে। এদের কেউ কেউ দেয়াল টপকে ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালায়।
পরে বিএনপিপন্থি কিছু আইনজীবী ও আন্দোলনরত শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান নিয়ে হামলা না করতে অনুরোধ করেন।
শিক্ষার্থীরা বলতে থাকেন, ‘বিচারপতিদের বাসভবন আমাদের রাষ্ট্রীয় সম্পদ, জাতীয় সম্পদ। এখানে হামলা করে আমাদের অর্জন ম্লান করা ঠিক হবে না’।
নবীন নিউজ/পি
ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে বন্ধের রিট খারিজ
খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের নেপথ্যে ছিলেন খায়রুল
কারাগারে কয়েদিদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীর হাতাহাতি
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি: ছাত্রলীগ নেতা
কারাগারে সাবেক মন্ত্রী-এমপিরা ‘জামাই আদরে’, যা বলছেন ডিআইজি প্রিজন্স
পুলিশের জন্য কী না করেছি, আক্ষেপ সাবেক আইজিপি শহীদুল হকের
আ.লীগ আমলের ৩ নির্বাচন রাষ্ট্রীয়ভাবে অবৈধ ঘোষণা করতে নোটিশ
নাটোরে শিশু ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার
ধর্ষণের পর হত্যা: প্রেমিকের মৃত্যুদণ্ড
গাজীপুরে আদালত থেকে আসামি ছিনতাই
চটপটির দোকান দেখিয়ে ২৩৪ কোটি টাকা ঋণ: ব্যবসায়ীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
১২ দিনের রিমান্ডে পলক
সালমান ও পরিবারের সদস্যদের ৩৭২ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
সবার ৭দিন হলেও কারাগারে থাকা উচিত: পলক
কারাগারে বসে কি স্ট্যাটাস দেওয়া যায়, প্রশ্ন ফারুক খানের
আদালতে ইনু বললেন 'যেই লাউ সেই কদু'
পিলখানা হত্যাকাণ্ড ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার কৌশল: অ্যাটর্নি জেনারেল
দীপু মনির ১৬টি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ
শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় ৫৭৬টি মামলা
ব্যাপক নিরাপত্তা, সুপ্রিম কোর্টে প্রবেশে সঙ্গে রাখতে হবে পরিচয়পত্র
সুপ্রিম কোর্টে সেনা মোতায়েন, রয়েছে র্যাব-পুলিশও
প্রাথমিকের ৬ হাজার ৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের ওপর হামলা
চুপ থাকার সময় শেষ: পলক
কারাগারে নেওয়ার সময় সাবেক মন্ত্রী ফরহাদকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ
স্ত্রী-সন্তানসহ সাদেক খানের অর্ধশত ব্যাংক হিসাব অবরুদ্ধ
চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণে চালকের আমৃত্যু কারাদণ্ড
ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি শাহেদ নূরউদ্দিনের পদত্যাগ
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
১৭ বছর পর আজ কারামুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবর