নবীন নিউজ ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:৪৫ পি.এম
সংগৃহীত ছবি
পতিত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এটুআইয়ের সাড়ে ৮০০ কোটি টাকার প্রকল্পে লুটপাটের প্রমাণ পেয়েছে দুদক। তারা বলছে, নির্দিষ্ট প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া ও অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে সরকারি অর্থ ক্ষতিসাধনের সঙ্গে ১৪ জনের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক। আর এটুআই সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কাজে পতিত সরকারে এই প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। এতে সাবেক আইসিটি উপদেষ্টা জয় এবং প্রতিমন্ত্রী পলকের সংশ্লিষ্টতা খুঁজে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এসপায়ার টু ইনোভেট বা এটুআইয়ের প্রকল্পে ৮৫৫ কোটি টাকার লুটপাটের খোঁজে আগারগাঁও আইসিটি টাওয়ারে অভিযান চালিয়েছে দুদক।
তথ্য বলছে, ২০২০ সালে ৫ বছরের জন্য ৮৫৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়। যার নেতৃত্বে থাকা আনীর চৌধুরী আইসিটি সেক্টরে অপকর্মের মূলহোতা। যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বলেন, ‘অভিযানে উঠে এসেছে ১৪ জনের সংশ্লিষ্টতায় প্রকল্পের পদে পদে ঘটেছে অনিয়ম-দুর্নীতি। একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া এবং অপ্রয়োজনীয় কাজসহ নানাভাবে সরকারি অর্থ লুটপাট করা হয়েছে।’
পটপরিবর্তনের পর এটুআইয়ের নেতৃত্বে আসা হেড অব প্রোজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম বলেন, ‘এরইমধ্যে অভ্যন্তরীণ তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনিয়মের পেছনে জয়-পলকের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে।’
আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রকল্প সংশ্লিষ্টরা মিলেমিশে লুটপাট ও বিদেশে অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে বলে মনে করছেন দুদকের অভিযানকারী দল।
নবীন নিউজ/পি
ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান
আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান
বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন
ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার
সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ
মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন
ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি
গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ
মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার
জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস
ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা
‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’
শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ
সচিবালয়ে আগুন
খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত
ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!
ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
ফের ভূমিকম্প
শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?
শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ
শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী
রায় শুনে যা বললেন শেখ হাসিনা
হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন
ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন
আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি
নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন
ভোরে রাজধানীতে দুই বাসে আগুন