শক্রবার ০৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

নবীন নিউজ ডেস্ক ১০ আগষ্ট ২০২৪ ০৯:২০ এ.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, চুক্তির শর্ত পূরণ করায় কংগ্রেসের নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে অস্ত্র বিক্রির বিষয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। অস্ত্র বিক্রি শুরু হতে পারে আগামী সপ্তাহ নাগাদ।

সৌদি আরবের কাছে আকাশ থেকে স্থলে আক্রমণ করার মতো সমরাস্ত্র বিক্রির স্থগিতাদেশ তুলে নেবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। অস্ত্র বিক্রির ক্ষেত্রে প্রচলিত পদ্ধতি অনুসরণ করার কথাও জানান তিনি।

বাইডেন প্রশাসন জানায়, জাতিসংঘের নেতৃত্বে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতির পর ২০২২ সালের মার্চ থেকে ইয়েমেনে হামলা করেনি সৌদি আরব। এর আগে, ইয়েমেন যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করে যুক্তরাষ্ট্র।

গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিঙ্কেন বলেছিলেন, পারমাণবিক শক্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং রিয়াদ ও তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করতে চায় তার দেশ। এ জন্য একগুচ্ছ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব।

এদিকে বাইডেন প্রশাসন একটি বিস্তৃত চুক্তির অংশ হিসেবে রিয়াদের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি এবং বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য আরেকটি চুক্তি নিয়ে আলোচনা করছে। মূলত ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার একটি অনুঘটক হিসেবে এটি কাজ করবে বলে আশা করছে বাইডেন প্রশাসন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি

news image

না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর

news image

জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের

news image

২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড

news image

ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’

news image

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন

news image

২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু

news image

বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প

news image

শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল

news image

থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার

news image

দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু

news image

মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার

news image

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি

news image

নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

news image

পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!

news image

ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪

news image

মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি

news image

যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০

news image

যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২

news image

গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল

news image

ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

news image

ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী

news image

‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া

news image

৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু

news image

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

news image

চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

news image

এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া

news image

সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন

news image

শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!

news image

ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ