রবিবার ১৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
লাইফস্টাইল

মুখ ফুটে কিছু বলার আগে নিজের অনুভূতি বোঝা দরকার

নবীন নিউজ, ডেস্ক ০৭ আগষ্ট ২০২৪ ০১:৩৯ পি.এম

সংগৃহীত ছবি

অনেকেই আছে যাদের বুক ফাটে তবু মুখ ফোটে না। অত্যন্ত চাপা স্বভাবের বলেই নয়, অনেকে মনের কথা গুছিয়ে বলতে পারেন না। নিজের অনুভূতি সঠিকভাবে প্রকাশ করতে পারেন না তারা। কেউ যদি তার অনুভূতি নিজের মধ্যে চেপে রাখে, তবে সেটি উদ্বেগ, বিষন্নতা, অসন্তুষ্টি এবং এমনকি শারীরিক সমস্যা তৈরি করতে পারে। এছাড়া ব্যক্তিগত এবং পেশাগত সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হতে পারে।

অনেক সময় এই কারণেই কাছের মানুষদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছেন বা কিছু লুকিয়ে যাচ্ছেন বলে মনে হয় অন্যদের। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জড়তা কাটিয়ে বের হতে হবেই। একবারে হয়ত সম্ভব হবে না। কিন্তু এক পা, এক পা করে এগোতে হবে নিজেকেই। নিজের অনুভূতি বুঝতে হবে নিজেকে।

কীভাবে তা ব্যক্ত করবেন জেনে নিন কিছু উপায়—

* নিজের মনে যা চলছে, প্রথমে তা মেনে নিতে হবে। নিজের সঙ্গে দ্বন্দ্বে গেলে হবে না। আবার জোর করে দমিয়ে রাখাও ঠিক নয়। নিজের কাছে সৎ থাকা সবার আগে জরুরি।

ভালোলাগা এবং ভালোবাসা যেমন এক নয়, তেমনি ক্ষণিকের আবেগে ভেসে যাওয়ার আগে দু'বার ভাবুন। সময় দিন নিজেকে, তার পরও যদি মনে হয় ওই অনুভূতিকেই আঁকড়ে ধরতে চান আপনি, তাহলেই এগোন।

নিজের ব্যাপারে কথা বলার সময় কুণ্ঠা বোধ করবেন না। প্রথমেই যদি নিজেকে উজাড় করে দিতে অসুবিধা হয়, আপনি কী ভাবছেন, আপনার মাথায় কী ঘুরছে, সে ব্যাপারে ইঙ্গিত দিন প্রিয় মানুষকে। কিছু বলতে চাইছেন যে, বোঝান। এরপর নিজের অনুভূতি প্রকাশ করুন।

ভাবনা, মেজাজ এবং অনুভূতি কিন্তু এক নয়। প্রত্যেকটিকে আলাদা করে বুঝতে হবে। অনুভূতি পাল্টাতে পারে। মেজাজও সময়ে সময়ে বদলায়। কিন্তু ভাবনা থেকে যায়। কারণ আপনার নিজস্ব ভাবনার কিছু ভিত্তি রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার আগে আগুপিছু ভাবা দরকার।

রক্তমাংসের মানুষ আমরা সবাই। কিছু না কিছু খামতি থাকেই আমাদের মধ্যে। সেই নিয়ে কাটাছেঁড়ায় না যাওয়াই ভালো। নিজে যেমন, তেমন ভাবেই নিজেকে গ্রহণ করুন। নিজের কাছে পরিষ্কার থাকলে তবেই সামনের জনকে নিজের অনুভূতি বোঝাতে পারবেন।

দৈবশক্তিতে কেউ আপনার মনের কথা বুঝে নিতে পারবেন না। তাই মনের কথা মুখ ফুটে বলা জরুরি। তাই নিজের অনুভূতি নিজেকেই ব্যক্ত করতে হবে।

নিজের কথা বলা যেমন জরুরি, তেমনই অন্যের কথা শোনাও দরকার। দেখবেন আড়ষ্টতা কেটে যাবে। হতে পারে সকলে হয়ত আপনাকে বুঝতেও পারবেন না। তাই সত্যকে গ্রহণ করতেও শিখতে হবে। পাশাপাশি অন্যকে ক্ষমা করতে শিখুন। মনের জানলা খুলে দিলেই দেখবেন আত্মবিশ্বাস বাড়ছে।

নবীন নিউজ/জেড

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

news image

কম খরচে ঘুরে আসতে পারেন যেসব দেশে

news image

যে শহরে ২ ঘণ্টার বেশি ফোন ব্যবহার মানা

news image

সফল মানুষেরা রাতে যে কাজগুলো করেন

news image

তরমুজের বিচি খেলে কী হয় জানেন?

news image

রোজায় ইফতার-সেহরিতে কী খাবেন, কী খাবেন না

news image

ছিনতাইকারীর হাত থেকে বাঁচবেন যেভাবে

news image

যে উপায়ে বাজার করলে টাকা বাঁচবে

news image

গরমে দীর্ঘ সময় ভাত ভালো রাখার সহজ উপায়

news image

সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা

news image

পরকীয়া সম্পর্ক নারীরাই বেশি উপভোগ করেন!

news image

চাকরিজীবী নারীরা ব্যাগে যা যা রাখতে পারেন

news image

প্রেম-বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলার আগে নিজেকে এই ৩ প্রশ্ন করুন

news image

খালি পেটে লেবু খেলে গ্যাস্ট্রিক বাড়ে?

news image

সকালে কাঠবাদাম খাওয়ার ৭ উপকারিতা

news image

তেলাপোকার দুধ নাকি সুপারফুড!

news image

কালোজিরা ৭ রোগের মহৌষধ

news image

তামাক ও ধূমপানের প্রভাব

news image

গবেষণা বলছে কাজের ফাঁকে ঘুমানো অনেক উপকারী

news image

অত্যন্ত বুদ্ধিমানরা যে ১১ ধরনের ব্যক্তিত্বের মানুষের সাথে মেলামেশা করতে চায় না

news image

ফোন পানিতে পড়ে গেলে যা করবেন

news image

জেনে নিন পুষ্টিতে ভরপুর পেঁয়াজকলি গুণাগুণ

news image

ভালোবাসা দিবসে প্রেমিককে যেসব উপহার দিতে পারেন

news image

আলু খেলে ওজন বাড়ে?

news image

লাউ খাওয়ার ৫ উপকারিতা

news image

যে কারণে শীতে ফ্রিজে রাখা দই স্বাস্থ্যকর নয়

news image

ক্ষুধা নিয়ন্ত্রণে রাখবেন কিভাবে?

news image

কম সুদর্শন পুরুষই স্ত্রীকে বেশি সুখী রাখে

news image

যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল

news image

পুরুষের তুলনায় নারীরা বেশি পরকীয়ায় জড়ান, কারণ জানলে অবাক হবেন