রবিবার ৩১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
ধর্ম

রমজানের প্রথম রাতে আসমানে যে ঘোষণা দেওয়া হয়

নবীন নিউজ, ডেস্ক ০২ মার্চ ২০২৪ ০৩:৪১ পি.এম

রমজান মাসে আল-কোরআন নাজিল হয়েছে। রমজান মাস বরকত কল্যাণের মাস। আল্লাহর দয়া অনুগ্রহ লাভের মাস। এই মাসে মানুষের মাঝে সংযম, সুশৃঙ্খলতা নিয়মানুবর্তিতা তৈরি হয়। মানুষ আল্লাহর আরও বেশি ঘনিষ্ঠ কাছের হয়।

 পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সুপথপ্রাপ্তির সুস্পষ্ট পথনির্দেশ আর হক-বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ মাস পাবে সে যেন অবশ্যই এর রোজা রাখে।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৫)

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, যখন রমজান মাসের প্রথম রাতের আগমন ঘটে তখন দুষ্ট জিন শয়তানদের বন্দি করা হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষক ঘোষণা করতে থাকেহে কল্যাণের প্রত্যাশী, অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী, থেমে যাও। আর আল্লাহ তাআলা মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামিকে মুক্তি দান করেন। (সুনানে তিরমিজি, হাদিস: ৬৮২)

এই হাদিস থেকে বোঝা যায়, রমজান মাস উপলক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য চারটি উপহারের কথা বর্ণিত হয়েছে।

 প্রথম ঘোষণা :

দুষ্ট জিন শয়তানদের বন্দি করা হয়, যাতে তারা মুমিন বান্দার অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করতে না পারে। এবং মুমিন বান্দা নির্বিঘ্নে ইবাদত-বন্দেগি করতে পারে।

 দ্বিতীয় ঘোষণা:

জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না এবং জান্নাতের দরজাগুলো   খুলে দেওয়া হয়, তার একটি দরজাও বন্ধ করা হয় না। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া মানে পাপ অকল্যাণের দরজা বন্ধ করে দেওয়া। আর জান্নাতের দরজা খুলে দেওয়া মানে ভালো কল্যাণের দরজা খুলে দেওয়া।

তৃতীয় ঘোষণা:

আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করতে থাকেহে কল্যাণের প্রত্যাশী! অগ্রসর হও, হে অকল্যাণের প্রার্থী! থেমে যাও। এই মাস কল্যাণের মাস। বরকত পুণ্যের মাস। তাই কল্যাণপ্রত্যাশীরা যেন আরো আগ্রহী উদ্যমী হয়। তারা যেন  ইবাদতের মাত্রা বাড়িয়ে দেয়। এবং অকল্যাণের প্রার্থীরা যেন সংযমী হয়। তারা যেন পাপের মাত্রা কমিয়ে ফেলে।

চতুর্থ ঘোষণা:

আল্লাহ তাআলা মাসের প্রতি রাতে অসংখ্য জাহান্নামিকে মুক্তি দান করেন। বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়ার আরেকটি নিদর্শন হলো, তিনি রমজান মাসের প্রতি রাতে অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন।

আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন।

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মহানবী এর রওজা জিয়ারতের নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা

news image

চাকরি হচ্ছে না? এই ২ আমলে দ্রুত মিলবে সমাধান

news image

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

news image

বাংলাদেশ থেকে এবার কতজন হজে যেতে পারবেন, জানাল মন্ত্রণালয়

news image

বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে যে ইতিহাস গড়ল মালদ্বীপ

news image

স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোরআনি আমল

news image

অভাব-অনটন থেকে মুক্তি মিলবে যে দোয়ায়

news image

আল-আজহার মসজিদের ১ হাজার ৮৫ বছর উপলক্ষে ইফতারে বাংলাদেশি শিক্ষার্থীরা

news image

একটি পাখির কারণে আফ্রিকার প্রথম মসজিদের স্থান নির্বাচন করা হয়েছিল!

news image

ধর্ষণকারীকে যে শাস্তি দিতে বলেছে ইসলাম

news image

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

news image

ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে যা বললেন আজহারী

news image

রোজার মাস মানেই কি ভালো খাবার খাওয়া?

news image

রমজানে রোগীদের জন্য কিছু মাসয়ালা

news image

অজু-গোসলের সময় গলায় পানি গেলে রোজা ভেঙে যাবে?

news image

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

news image

ইফতারে ঝটপট সবজি কাটলেট তৈরি করবেন যেভাবে

news image

আলট্রাসনোগ্রাম করলে রোজা ভেঙে যাবে?

news image

ইফতারের পর ধূমপান করলে যেসব বিপদ ঘটে শরীরে

news image

যেসব কারণে রোজার ক্ষতি হয় না

news image

জাকাতের টাকায় ইফতার সামগ্রী দেওয়া যাবে?

news image

ইফতারের আগে করা যায় যেসব আমল

news image

রোজা আদায় না করলে যে শাস্তি

news image

মানুষের সেবা করার সেরা মাস রমজান

news image

‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’

news image

রমজানে যে ৭ আমল বেশি করতে হবে

news image

রমজান মাসে ফজিলতপূর্ণ যে ৩ আমল করবেন

news image

ইফতারে আরবদের পাতে শোভা পায় যেসব ঐতিহ্যবাহী খাবার

news image

রমজান মাসের গুরুত্ব ও ফজিলত

news image

রমজানে ওমরা করলে আসলেই কি হজের সওয়াব পাওয়া যায়?