নবীন নিউজ ডেস্ক ০৪ আগষ্ট ২০২৪ ১২:৩৪ পি.এম
ছবি- সংগৃহীত।
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এর আগে আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে অসহযোগ আন্দোলন ও সরকার পতনের এক দফা দাবিতে নগরীর নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। মিছিলে শত শত শিক্ষার্থী অংশ নিয়েছেন। সংহতি জানিয়ে অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ মিছিলে যোগ দেন।
মিছিলে শিক্ষার্থীরা, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
শনিবার রাতে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় সকাল ১১টায় অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন সমন্বয় খান তালাত মাহমুদ রাফি। একই স্থানে বেলা ১২টা থেকে কর্মসূচি পালনের ঘোষণা দেয় সরকারদলীয়রা। বেলা ১১টায় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে সরকারদলীয় নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া দেওয়ার চেষ্টা করে। আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে সরে যায় সরকারদলীয়রা। পরে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেয়। পাল্টা পাল্টি সংঘর্ষে গুলিবিদ্ধসহ ১০ জন আন্দোলনকারী আহত হয়েছেন।
পরে পুলিশের সহযোগীতায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের সরিয়ে পুরো এলাকা নিজেদের দখলে নিয়েছেন।
নবীন নিউজ/পি
কেরানীগঞ্জে মা-মেয়েকে হত্যার পর ২১ দিন লাশের সঙ্গে বসবাস
এবার যারা ভোটকেন্দ্রে যাবেন, তারা মরার প্রস্তুতি নিয়ে যাবেন : জেলা প্রশাসক
টঙ্গীতে হঠাৎ খিঁচুনি উঠে অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক
আপাতত কমছে না শীতের প্রকোপ
ঋণের মামলা থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিলেন সবুর
হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধরী
ওসমান হাদির ওপর হামলাকারীরা ভারতে প্রবেশ করেছে: জুলকারনাইন সায়ের
মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ
চকবাজারের আবাসিক ভবনে আগুন
মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল দেশ
বিছানায় ২ সন্তানের গলাকাটা মরদেহ, পাশেই রশিতে মায়ের ঝুলন্ত লাশ
চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করতে গিয়ে নিজেরাই বিভক্ত!
মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক
কুমিল্লায় জামায়াত নেতার গাড়িতে অগ্নিসংযোগ
অভিনেত্রী মেহজাবীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যুবলীগের নেতা নিখোঁজ, ছেলের মরদেহ নদীর থেকে উদ্ধার
ফ্ল্যাটে স্ত্রীর গলাকাটা মরদেহ, পাশে গুরুতর আহত স্বামী
বিএনপি কর্মীর মাথা ফাটালেন জামায়াত নেতারা
ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৩ সংবাদকর্মী
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে
কর্মীর হাতে পিটুনি খেয়ে বিএনপি নেতার আত্মহত্যা
ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর
আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন ভবন ঘেরাও
বদলি হলেই নতুন বিয়ে! সরকারি কর্মকর্তার ১৭ স্ত্রীর অভিযোগে তোলপাড়
দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা
দালাল ও দুর্নীতিবাজদের অভয়ারণ্য দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস
মৃত্যু নিশ্চিত ভেবে স্কুলছাত্রীকে রেখে পালিয়ে যায় ঘাতক
বিএনপির কাউন্সিলে ভোট গণনার সময় ব্যালট বাক্স ছিনতাই
বিদেশে বসে আদালতে ‘সশরীরে’ হাজিরা দেন আসামি
শ্বাসরোধে হত্যার পর উর্মীর মরদেহ খালে ফেলে দেন মা-বাবা