নবীন নিউজ, ডেস্ক ০৩ আগষ্ট ২০২৪ ১২:৫৩ পি.এম
নারীর নাম টিফানি বাটলার। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অধিবাসী তিনি। ৩৪ বছর বয়সী টিফানি ময়লার বাক্স থেকে তন্ন-বিতন্ন করে খুঁজে বের করেন মূল্যবান জিনিসপত্র। এই কাজ করতে করতেই ঘুরে গেছে তার ভাগ্যের চাকা।
সম্প্রতি ময়লার বাক্সে ব্যবহারযোগ্য আর মূল্যবান জিনিসপত্রের খোঁজ করছিলেন টিফানি। খুঁজতে খুঁজতে পেয়ে গেছেন ‘নিউ ব্যালান্স ব্রান্ডের’ নতুন জুতাভর্তি বড় ব্যাগ। প্রতি জোড়া জুতার দাম প্রায় ১৪ হাজার টাকা। টিফানি আরও পেয়েছেন একই ব্র্যান্ডের টি শার্ট, পানির বোতল ও মোজা।
ধারণা করা হচ্ছে, কোনো দোকানের কর্তৃপক্ষ হয়তো তাদের অবিক্রীত জিনিসগুলো ময়লার বাক্সে ফেলে দিয়েছিল। আর যে এলাকায় এসব জিনিস পাওয়া গেছে টিফানি তার আগে কখনো ওই এলাকা থেকে একই সঙ্গে এতো মূল্যবান জিনিসপত্র খুঁজে পাননি।
সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে তিনি সৌভাগ্য হিসেবে দেখছেন। একটি সাক্ষাৎকারে টিফানি বলেন, ‘এটি সত্যিই ভাগ্যের ব্যাপার। তার কারণ আপনি কখনোই জানবেন না যে দোকানগুলো কখন তাদের অবিক্রীত জিনিসপত্র ফেলে দেবে।’
চমকপ্রদ তথ্য হচ্ছে সপ্তাহের প্রতিদিন কাজ করেন না টিফানি। তিনি মাত্র দুই থেকে তিনদিন কাজ করেন। এভাবে কাজ করে তিনি গত দুই বছরে প্রায় ৮০ হাজার ডলার আয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৪ লাখের বেশি টাকা। এই হিসেবে টিফানির বছরে আয় ৪০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ টাকা।
টিফানি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অনুসারীর সংখ্যা ৩০ লাখ। এতো জনপ্রিয়তাও কুড়িয়েছেন নিজের জীবনযাপন নিয়ে কথা বলে। তিনি মানুষকে বোঝান মানুষের ফেলে দেওয়া জিনিসের সম্ভাব্য মূল্য। ময়লার বাক্সে কোনো জিনিস খুঁজে পেলে সেগুলোর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করেন টিফানি।
পৃথিবীতে ময়লার বাক্সে মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার নজির আরও আছে। তবে ঘটনাগুলো সব সময় সৌভাগ্যের হয় না। এর আগে ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে এক পরিচ্ছন্নতাকর্মী ডলারের কয়েকটি বান্ডিল খুঁজে পেয়েছিলেন। সেখানে মোট ৩০ লাখ ডলার ছিল। তবে সেগুলো ছিল জাল ডলার।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ