নবীন নিউজ ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ০১:১১ পি.এম
সংগৃহীত ছবি
কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার বিচার এবং গ্রেফতার হওয়া পরীক্ষার্থীদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিয়েছেন দেশের প্রায় অর্ধশতাধিক কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (৩১ জুলাই) কলেজগুলোর ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক বিবৃতি পাঠানো হয়। এছাড়া শিক্ষার্থীরা নিজেদের ফেসবুক টাইমলাইন, বিভিন্ন গ্রুপ ও পেইজে শেয়ার করেন।
এর মধ্যে রয়েছে নটর ডেম কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, তেজগাঁও কলেজ, ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ, বিএএফ শাহীন কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজ, টাঙ্গাইল, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বাকলিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম, জয়পুরহাট সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি মডেল কলেজ, বৃন্দাবন সরকারি কলেজ, সিলেট, খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কুমিল্লা, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার সরকারি কলেজ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী, কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ, পটিয়া সরকারি কলেজ, বানিয়াচং আইডিয়াল কলেজ, হবিগঞ্জ, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ, দারুল উলুম কামিল মাদ্রাসা, চট্টগ্রাম, বরগুনা সরকারি কলেজ, শাহ খুররম ডিগ্রি কলেজ, সিলেট।
আরও আছে, ধামরাই সরকারি কলেজ, ঢাকা, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ, মণিরামপুর মহিলা বিশ্ববিদ্যালয়, যশোর, ময়মনসিংহ সরকারি কলেজ, আটহাজারি সরকারি কলেজ, চট্টগ্রাম, চট্টগ্রাম কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, ঢাকা, শচীন্দ্র কলেজ, হবিগঞ্জ, আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী, হয়বতনগর এইউ কামিল মাদ্রাসা, কিশোরগঞ্জ, শাহজাদপুর সরকারি কলেজ, সিরাজগঞ্জ, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা, শহীদ স্মৃতি সরকারি কলেজ, ময়মনসিংহ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদ্রাসা, ঢাকা, লক্ষ্মীপুর সরকারি কলেজসহ আরো কয়েকটি কলেজ।
বিবৃতিতে এসব কলেজের শিক্ষার্থীরা জানান, যতদিন পর্যন্ত অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সব এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেওয়া না হয় ততদিন পর্যন্ত তারা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।
তারা বলেন, আমাদের কলেজের প্রতিটি গ্রুপের ক্যাপ্টেন এবং শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্তে পরীক্ষা বয়কট করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষার্থী জানান, কোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার শিক্ষার্থী বন্ধুদের কারাগারে রেখে তারা পরীক্ষায় বসতে পারন না। এই আন্দোলনে তাদের সমর্থন রয়েছে।
তবে বিবৃতিগুলো শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভিন্ন কোনো প্লাটফর্ম থেকে দেওয়া হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত করা যায়নি।
নবীন নিউজ/পি
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক
সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ
এইচএসসিতে সিরাজগঞ্জের ৭ কলেজে পাস করেনি কেউ
এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিট
বিশ্ববিদ্যালয়ে বৈষম্যের শিকার ৪২ শতাংশ শিক্ষার্থী
৩ দফা দাবিতে মধ্যরাতে বুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, ১২ ঘণ্টার আলটিমেটাম
ভিকারুননিসায় হিজাব পরায় ২২ শিক্ষার্থীকে বের করে দিলেন শিক্ষিকা
‘কলিজা খুলে ফেলব’ -শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও ডিসিকে বিএনপির সাবেক এমপির হুমকি
৪ হাজার শিক্ষার্থী ফেল থেকে পাস
তদন্তে মায়ের অসুস্থতার প্রমাণ মেলেনি, পরীক্ষা নেওয়া হবে না আলোচিত আনিসার
১৬ বছর পর মাদ্রাসায় ফিরছে বৃত্তি পরীক্ষা
যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার প্রস্তাব পেলেন বাংলাদেশের মীম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনকালে হলের ১৩ শিক্ষার্থী আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রীর পোশাক নিয়ে উত্ত্যক্ত করা কর্মচারী আটক
বুটেক্সে ভর্তি পরীক্ষার দিনে বন্ধ থাকবে ক্যাম্পাসের ইন্টারনেট
ঢাবি ছাত্রদল নেতার উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
হামলার ঘটনায় ছাত্রদল জড়িত, অভিযোগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বিভিন্ন ধরনের ভাতা
রাবি শিক্ষার্থীদের অবরোধ, রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ
আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
স্কুল ভর্তিতে ৫ শতাংশ কোটার আদেশ বাতিল
প্রাথমিকে তৃতীয় ধাপে নির্বাচিত ৬৫৩১ শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা
স্কুল ভর্তিতে কোটা পাবেন জুলাই অভ্যুত্থানে আহত-নিহতদের সন্তানরা
আজ থেকে ৪০ দিনের ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে‘জয় বাংলা’ লেখার সময় আটক ছাত্রলীগ কর্মী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন স্থানীয় লোকজন
বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
হল থেকে ছাত্রলীগ সভাপতিসহ আজীবন বহিষ্কার ৪ জন, স্থায়ী বহিষ্কার ৪২
১৯ বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি বিজ্ঞপ্তি