নবীন নিউজ ডেস্ক ০১ আগষ্ট ২০২৪ ১০:৫০ এ.এম
সংগৃহীত ছবি
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় কাতার ভিত্তিক আল-জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়ে বলেছে, গাজা উপত্যকায় বুধবার ইসরায়েলি হামলায় অ্যারাবিক সাংবাদিক ইসমাইল আল-ঘউল ও তাঁর ক্যামেরাম্যান রামি আল-রিফি নিহত হয়েছেন।
পশ্চিম গাজায় এই দুই সাংবাদিকের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে আল জাজিরা।
ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের রাজনৈতিক শাখার সদ্য প্রয়াত প্রধান ইসমাইল হানিয়ার বাড়ির কাছে এ হামলার ঘটনা ঘটে। বুধবার দিনের শুরুতে ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয় হানিয়া।
হামলার সময়ে ইসমাইল ও রামি উভয়ে ‘প্রেস’ লেখা ভেস্ট পরিহিত ছিলেন। তাঁদের গাড়ি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সেটাও চিহ্নিত করার ব্যবস্থা ছিল। হামলার শিকার হওয়ার ১৫ মিনিট আগেও অফিসে থাকা সহকর্মীদের সঙ্গে তাঁরা যোগাযোগ করেছিলেন।
ইসরায়েল হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এক বিবৃতিতে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হামলাকে ইসরায়েলি বাহিনী কর্তৃক ‘পূর্বপরিকল্পিত হত্যাকা-’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেছে।
উল্লেখ্য, গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে আল জাজিরা অব্যাহতভাবে ব্যাপক খবর সরবরাহ করে আসছিল। গাজায় ইতোমধ্যে আল জাজিরার ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় আল জাজিরার আরও দুই সাংবাদিক নিহত হয়।
বিগত কয়েকমাস ধরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সরকারের সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে আল জাজিরা।
নবীন নিউজ/পি
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ