নবীন নিউজ, ডেস্ক ৩০ জুলাই ২০২৪ ০৩:৩৩ পি.এম
তরবারির খেলা ফেন্সিং। যেটা কিছুটা ঝুঁকিপূর্ণ। অনেক ক্ষেত্রেই প্রতিযোগীরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এই খেলা খেলতে গিয়ে। পড়ে যায় কালশিটে। এবারের অলিম্পিক গেমসে এমনই একটি ঝুঁকিপূর্ণ খেলায় গর্ভাবস্থায় লড়াই করলেন মিসরীয় নারী নাদা হাফেজ।
তিনি ফেন্সিংয়ে ব্যক্তিগত সাবরে ইভেন্টে অংশ নেন। যেখানে কোমর থেকে মাথা পর্যন্ত যেকোনো জায়গায় আঘাত করলেই পয়েন্ট পাওয়া যায়। প্রথম ম্যাচে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের এলিজাবেথ তারতাকোভস্কিকে ১৫-১৩ পয়েন্টে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেন। কিন্তু কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ১৫-০৭ পয়েন্টে হেরে যান দক্ষিণ কোরিয়ার ফেন্সার জিওন হাইয়াংয়ের কাছে।
কায়রোর এই ২৬ বছর বয়সী নারী ফেন্সার শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্ভাবস্থায় প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি জানান।
আবেগঘন সেই বার্তায় তিনি লিখেন, ‘আপনারা লড়াইয়ের মঞ্চে কেবল দুজনকে লড়তে দেখছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে ছিল তিনজন। আমি, আমার প্রতিপক্ষ এবং আমার অনাগত সন্তান। আমি এবং আমার অনাগত সন্তান সমানভাবে লড়াই করেছি চ্যালেঞ্জ নিয়ে। এটা যেমন শারিরিক লড়াই ছিল, তেমনি মানসিকও।’
‘গর্ভাবস্থার রোলারকোস্টার যাত্রাটা আসলে সত্যিই বেশ কঠিন। জীবন ও খেলাধুলার মধ্যে ভারসাম্য রক্ষা করার বিষয়টি কিন্তু কম কঠোর ছিল না। তবে আমি সেটা উতরে গিয়েছি। এক্ষেত্রে আমার স্বামী ও পরিবারের সদস্যদের যে সমর্থন পেয়েছি তাতে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। তাদের সহযোগিতার কারণেই আমি এতোদূর আসতে পেরেছি।’
‘আমি তিনবারের অলিম্পিয়ান। তবে এবার আমি অলিম্পিকের মঞ্চে আমার লিটল অলিম্পিয়ানকেও বহন করছি।’
প্যারিস অলিম্পিকে ফেন্সিংয়ে নারীদের ব্যক্তিগত সাবরে প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছেন ফ্রান্সের মানন ব্রুনেট। রৌপ্য জিতেছেন ব্রুনেটের স্বদেশি সারা বালজার। আর ব্রোঞ্জ জিতেছেন ইউক্রেনের ওলগা খারলান।
নবীন নিউজ/জেড
আফগানিস্তানে বর্ণ ও দাসপ্রথাকে আইনি স্বীকৃতি, আলেমরা অপরাধ করলে দায়মুক্তি
না ফেরার দেশে সৌদির সবচেয়ে বয়স্ক ব্যক্তি, রেখে গেলেন ১৩৪ বংশধর
জাতিসংঘের ও আন্তর্জাতিক ৬৬ সংস্থা থেকে বেরিয়ে যাবার ঘোষণা যুক্তরাষ্ট্রের
২য় বিয়ে করলে ৭ বছর কারাদণ্ড
ঢাকা-দিল্লি সম্পর্কে কতটা প্রভাব ফেলবে ‘হাসিনা ইস্যু’
পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩ জন
২৬ জন বাংলাদেশীকে নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ৪ জনের মৃত্যু
বিবিসির কাছে থেকে ৫০০ কোটি ডলার চাইতে পারেন ট্রাম্প
শাটডাউনে যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল
থাই-মালয়েশিয়া সীমান্তে নৌকাডুবিতে ৭ রোহিঙ্গার মৃত্যু, ২ বাংলাদেশি উদ্ধার
দূষণে প্রতিদিন ১৬০ জনেরও বেশি মৃত্যু
মালয়েশিয়ায় পাচারকালে নৌকাডুবি, বাংলাদেশিসহ ৬ জন উদ্ধার
বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, ৩০ কিমির মধ্যে ৩ ঘাঁটি
নেতানিয়াহুসহ ৩৭ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
পাকিস্তানে ৬০০ বিলিয়ন ডলারের স্বর্ণের খনি আবিষ্কার!
ফিলিপাইনে টাইফুন কালমেগি: মৃতের সংখ্যা বেড়ে ১১৪
মারা গেলেন ইরাক ধ্বংসের অন্যতম হোতা ডিক চেনি
যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত ১০
যুদ্ধবিরতির পরও গাজায় হামলা আইডিএফ'র, নিহত ২
গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করল ইসরাইল
ইরানে ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর
ঘর আর নেই, তবু ঘরে ফিরছে গাজাবাসী
‘শিশুদের নোবেল’ পুরস্কারে জন্য মনোনীত রাজশাহীর মুনাজিয়া
৭৫ বছরে বিয়ে করে বাসর ঘরে বৃদ্ধের মৃত্যু
গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান
চিকিৎসকদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত
এবার নেতানিয়াহুকে নিষেধাজ্ঞা দিল স্লোভেনিয়া
সুদানে মসজিদে ড্রোন হামলায় নিহত অন্তত ৭৮ জন
শ্যালিকাকে নিয়ে পালালেন দুলাভাই, দুলাভাইয়ের বোনকে নিয়ে চম্পট শ্যালক!
ইসরায়েলি হামলার ভয়ে চীনা আকাশ প্রতিরক্ষা মোতায়েন করল আরেক মুসলিম দেশ