বুধবার ২২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

ঢাকার সহিংসতায় অংশ নেয় রাজশাহীর জঙ্গিরাও!

নবীন নিউজ ডেস্ক ২৬ জুলাই ২০২৪ ০২:১৯ পি.এম

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় চালানো নাশকতা ও তাণ্ডবে অংশ নেন রাজশাহী বিভাগের জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা। এছাড়া এতে অংশ নিয়েছে জেএমবির দেড় শতাধিক জঙ্গি সদস্যও। ঢাকায় তাণ্ডব চালিয়ে নিজ নিজ এলাকায় ফেরার পথে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, শীর্ষ নেতাদের নির্দেশেই সরকার পতনের জন্য এ আন্দোলনে অংশ নিয়েছেন তারা। পুলিশ বলছে, নাশকতাকারী ও মদদদাতা সবাইকে খুঁজে আইনের আওতায় আনতে চলছে অভিযান।

কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর ভর করে রাজধানীতে ব্যাপক সহিংসতা, জ্বালাও-পোড়াও ও তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বলছে, গত ১৮ ও ১৯ জুলাইয়ের নাশকতায় ঢাকার বাইরে থেকেও অংশ নেন অনেকে।

গোয়েন্দা সংস্থাগুলোর ভাষ্য, ঢাকা ও এর আশপাশের জেলাগুলো বিচ্ছিন্ন করতে পরিকল্পনামাফিক রাজশাহী বিভাগ থেকে নাশকতায় অংশ নিয়েছিল জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা। পরে কারফিউ শিথিল হলে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে গ্রেফতার হন অনেকেই। রাজশাহী বিভাগের অনেকেই ঢাকা ও আশপাশের জেলায় সংঘটিত সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত। পরে নিজ নিজ এলাকায় ফেরার সময় গ্রেফতার হয়েছেন অনেকেই।

গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা গত ১৮ জুলাই থেকে ঢাকা ও আশপাশের এলাকায় জড়ো হন এবং শীর্ষ নেতাদের নির্দেশে দুদিন ধরে চালানো সহিংসতায় অংশ নেন।

এছাড়া, নাশকতায় অংশ নেন জঙ্গি সংগঠন জেএমবির রাজশাহী, নাটোর ও নওগাঁর অন্তত দেড়শ সদস্য।

গোয়েন্দা সংস্থা বলছে, জঙ্গি সদস্যরা নিয়মিত থানায় হাজিরা দিলেও নাশকতা চলাকালীন তারা ছিল লাপাত্তা। তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, ঢাকাসহ আশপাশের জেলায় নাশকতায় অংশ নিতে এলাকা ছেড়েছিল জঙ্গিরা।

রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক ফিরোজ কবির জানান, তারা নিশ্চিত যে, জেএমবির সদস্যরা ঢাকা, গাজীপুর ও নরসিংদী এলাকায় সংঘটিত নাশকতায় অংশ নিয়েছে। বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে এবং এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। এদের দেয়া তথ্য-উপাত্ত নিয়ে র‌্যাব অধিকতর তদন্ত চালাচ্ছে এবং অন্যান্য জঙ্গিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্তি ডিআইজি বিজয় বসাক জানান, জামায়াত-শিবির ও বিএনপি নেতাকর্মী এবং জঙ্গিদের গ্রেফতারের পাশাপাশি পরিকল্পনাকারী ও মদদদাতাদের ধরতে অভিযান চলছে। যারা আর্থিকভাবে সহায়তা করেছে এবং উস্কানি দিয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানায়, রাজশাহী বিভাগে নাশকতায় অন্তত একশ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের পিকআপ ও অবকাঠামোগত আর্থিক ক্ষতি হয়েছে সাড়ে ৩৩ লাখ টাকা। সহিংসতার ঘটনায় বিভিন্ন থানায় ৬৭ মামলায় পুলিশ ৯৫১ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের শীর্ষ নেতা ও অর্ধশত জঙ্গি রয়েছেন।

নবীন নিউজ/পি

এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ভোট দিতে পারছেন না জিএম কাদের ও আখতারুজ্জামান

news image

আপনারা কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দিন: সেনাপ্রধান

news image

বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫ জন

news image

ইভ্যালির রাসেল-শামীমা গ্রেফতার

news image

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ

news image

মোসাব্বির হত্যার ঘটনায় প্রধান শুটারসহ গ্রেফতার ৩ জন

news image

ওসমান হাদীর মেডিকেল বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি

news image

গুলিবিদ্ধ হাদির সঙ্গে থাকা রাফি জানালেন পুরো ঘটনার বিবরণ

news image

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যায় সেই গৃহকর্মী ঝালকাঠি থেকে গ্রেপ্তার

news image

জামায়াতের ঔষধ হলো আওয়ামী লীগ, বললেন মির্জা আব্বাস

news image

ঘোষণা ছাড়াই সয়াবিনের দাম লিটারে বাড়ল ৯ টাকা, খোলা তেল ৫ টাকা

news image

‘জাতীয় নির্বাচন-গণভোট ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে হবে’

news image

শেখ হাসিনার ৫-রেহানার ৭ বছরের জেল, ২ বছরের কারাদণ্ড পেলেন টিউলিপ

news image

সচিবালয়ে আগুন

news image

খুলনা আদালত চত্বরে গুলিতে ২ জন নিহত

news image

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

news image

১ লাখের স্কুটারে জরিমানা ২১ লাখ!

news image

ভোরের আলো ফুটতেই স্পষ্ট হয়ে উঠেছে কড়াইল বস্তির আগুনের ক্ষতচিহ্ন

news image

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

news image

ফের ভূমিকম্প

news image

শেখ হাসিনার রাজনৈতিক জীবন কি এখানেই শেষ?

news image

শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেবে বাংলাদেশ

news image

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

news image

রায় শুনে যা বললেন শেখ হাসিনা

news image

হাজারীবাগ বেড়িবাঁধে বাসে আগুন

news image

ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

news image

আ.লীগের মামলা তুলে নেয়ার বিষয়ে কোনো বক্তব্য দেইনি

news image

নারীরা ঘরে সময় দিলে, সম্মানিত করবে সরকার: জামায়াত আমির

news image

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১ জন

news image

ভোরে রাজধানীতে দুই বাসে আগুন